স্বর্ণযুগের শিল্পীদের সম্মান জানিয়ে রেডিও, ক্যাসেট, গ্রামোফোন দিয়ে মণ্ডপসজ্জায় চমক জয়নগরে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুগ এগিয়ে চলেছে। সময়ের সঙ্গে তাল দিয়ে মানুষের পছন্দের বদল হয়েছে। কিন্ত স্বর্ণযুগের অস্তিত্ব এখনও টিকে রয়েছে এই যুগে এসেও। ভবিষ্যতেও তার তাৎপর্যতা বজায় থাকবে বলেই মনে করা হয়। এবার উৎসবের মরশুমে স্বর্ণযুগকেই তুলে ধরা হয়েছে মণ্ডপে। সেই সময়ের শিল্পীদের সম্মান জানাতে রেডিও, ক্যাসেট, গ্রামোফোনে সেজেছে মণ্ডপ।

৪ হাজার রেডিও, ২ হাজার ক্যাসেট দিয়ে মণ্ডপ সাজিয়েছে জয়নগরের নয়ের পল্লি উন্নয়ন সমিতি। তাঁদের ৭৫তম বর্ষে স্বর্ণযুগের শিল্পীদের সম্মান জানিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। এবার তাঁদের থিম চিরন্তন। সেখানে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রের মতো শিল্পীরা। তাঁদের গাওয়া সকল গান ও তাঁদের ছবি দিয়েই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে রয়েছে রেডিও, ক্যাসেট, গ্রামাফোনের রেকর্ড। প্রায় ৪ হাজার আসল রেডিও দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। এখনকার দিনে ক্যাসেট ও গ্রামোফোন দেখতে পাওয়া যায়না। পুরানো দিনের মানুষরা এগুলো ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করেন। রেডিও এখন হারিয়ে যাওয়ার পথে। কিন্তু স্বর্ণযুগের কালজয়ী গান মানুষের মনের খুব কাছের।

এবার পুজোয় নিজের ভাবনায় তাই স্বর্ণযুগকেই তুলে ধরেছে জয়নগরের নয়ের পল্লি উন্নয়ন সমিতি। যেমাধ্যমের সাহায্যে মানুষের কাছে পৌঁছে যেত এই কালজয়ী গান, সেই মাধ্যমকেই বেছে নেওয়া হয়েছে মণ্ডপসজ্জার জন্য। মণ্ডপের সামনেই রাখা হয়েছে গ্রামাফোনের একটি বিশাল রেপ্লিকা। পাশাপাশি রয়েছে রেডিও-র বড় রেপ্লিকা। ৭৫তম বর্ষে চমক দিতেই এই নয়া ভাবনা এসেছে পুজো উদ্যোক্তাদের মনে। স্বর্ণযুগকে চোখের সামনে দেখতে পেয়ে নস্টালজিক হয়ে পড়েছেন অনেকেই। নতুন প্রজন্মের কাছেও নস্টালজিক।

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের