অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না, পার্থ চট্টোপাধ্যায় মামলায় সিবিআইকে ভর্ৎসনা আদালতের

এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর (PARTHA CHATTERJEE) আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়েছিলেন। তার বিরোধিতা করেছেন সিবিআইয়ের আইনজীবী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আবারও তিরস্কার করলেন বিচারক। আজ আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই শুনানির সময়েই সিবিআইকে (CBI) ভর্ৎসনা করলেন বিচারক। তাঁর প্রশ্ন, কতদিন ধরে তদন্ত চলবে?

এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর (PARTHA CHATTERJEE) আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়েছিলেন। তার বিরোধিতা করেছেন সিবিআইয়ের আইনজীবী। এই শুনানি চলাকালীন বিচারক বিরক্তি প্রকাশ করে প্রশ্ন করেন, ‘কতদিন ধরে তদন্ত চলবে?’। আরও বলেন, ‘অনন্তকাল ধরে তো তদন্ত চলতে পারে না’। উত্তরে সিবিআইয়ের দাবি, অন্তত ৬ মাস লাগবেই। বলা হয়, তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে। আরও বলা হয়, সিবিআই না কি নিজেরাই দ্রুত তদন্ত শেষ করতে চায়।

এদিন বিচারক সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, চার্জশিট জমা দেওয়ার আগে সরকারের অনুমতি চাওয়া হয়েছিল কি না। সিবিআইয়ের অবশ্য দাবি, অনুমতি চাওয়া হয়েছিল।

এই প্রথম নয়, সম্প্রতি গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। সেই শুনানির সময়েও বিচারকের প্রশ্ন ছিল, তদন্ত শেষ হতে আর কতদিন সময় লাগবে? সম্ভাব্য তারিখও জানতে চেয়েছিলেন বিচারক। অন্যদিকে, মানিক ভট্টাচার্য মামলায় সুপ্রিমকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুও সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, কবে শেষ হবে তদন্ত?

দিনের পর দিন মামলা ঝুলে থাকুক চাইছেন না বিচারপতি ও বিচারকরা। প্রশ্ন উঠে আসছে ‘কবে হবে তদন্ত শেষ’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিবারই বলছে ‘দ্রুত’। তবে ইতিমধ্যেই পেরিয়েছে দীর্ঘ মাস। প্রশ্ন একটাই, আরও কতদিন? মামলাকারী থেকে সাধারণ মানুষের আশঙ্কা, রাজনৈতিক ইস্যু হিসেবেই র‍য়ে যাবে না তো এই মামলাগুলি? 

আরও পড়ুন: এবার আর চুপ নয়, গর্জে উঠলেন পার্থ চট্টোপাধ্যায়

 

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ