‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় বিষ ছড়াতে গিয়ে এবার বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারার হুঙ্কার দিলেন বিজয় নারায়ণ চন্দ্রবংশী নামে এক যুবক। ‘উত্তরবঙ্গ বঞ্চিত’ নামে একটি ফেসবুক পেজে ওই হুমকি সংক্রান্ত পোস্ট আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই ওই পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারার হুমকি দেওয়ার পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজকর্মী ও আইনজীবীদের একাংশ।

অভিযুক্ত হুমকিদাতা বিজয় নারায়ণ চন্দ্রবংশীর একাধিক ফেসবুক প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলে নিজেকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সহকারী ম্যানেজার এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন জুনিয়র সহযোগী হিসেবে পরিচয় দিয়েছেন বিজয়। মাওলানা আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবেও উল্লেখ করেছেন। বিজয় নারায়ণ চন্দ্রবংশী নামে যে অ্যাকাউন্ট রয়েছে তার অনুসারী সংখ্যা ছয় হাজার।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ও ‘উত্তরবঙ্গ বঞ্চিত’ পেজে একটি পোস্ট করেছেন বিজয়। তাতে মালদার একটি মেয়ের ছবি দিয়ে তিনি দাবি করেছেন, ‘মেয়েটির নাম চন্দ্রিমা ঝাঁ। বাড়ি মালদার মোথাবাড়ি। পড়াশোনা ও কর্মসূত্রে ইংলিশবাজার থাকত। গত শনিবার নাকি সুজাপুর থেকে ইংরেজবাজারে স্কুটি চেপে  ফেরার পথে মেয়েটি ও তাঁর বান্ধবীকে ধর্ষণের জন্য তাড়া করে তিন মুসলিম যুবক। ওই তাড়া খেয়ে পরে গিয়ে দুর্ঘটনায় মারা যায়।’

এর পরেই প্রগতিশীলদের পাশাপাশি বিচারপতি-বুদ্ধিজীবীদের গুলি করে মারার নিদান দিয়েছেন বিজয়। তাঁর ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

এই ফুলের মত ফুটফুটে সুন্দর মেয়েটির নাম চন্দ্রিমা ঝাঁ। বাড়ি মালদা জেলার মোথাবাড়িতে তবে পড়াশুনা ও কর্মসূত্রে মালদা জেলার সদর শহর ইংরেজ বাজারে বসবাস করত। বাংলায় স্নাতকোত্তর এই কৃতি মেয়েটি এক্সিস ব্যাংকের কালিয়াচক এর সুজাপুর শাখায় চাকরি করত। করত কারণ ও বেঁচে ছিল তিন দিন আগেও।

গত শনিবার সুজাপুর থেকে ইংরেজ বাজার ফিরছিল ব্যাংকের সহকর্মী বেবী হালদার ( নাম পরিবর্তিত ) সাথে স্কুটি করে। বেবী নামের মেয়েটি স্কুটি চালাচ্ছিল আর চন্দ্রিমা পিছনে বসে ছিল। ফেরার সময় তাদের অপহরণ করে ধর্ষণ এর উদ্দেশ্যে পিছু নেয় তিন দুষ্কৃতী ব্যাংক এর কাছ থেকেই বাইক নিয়ে যেটাকে দালাল সেক্যুলার মিডিয়া ও বামেরা ছিনতাই বলে চালাচ্ছে অপরাধ লঘু করে দেখাতে।

মেয়ে দুইটা পালিয়ে বাঁচতে চাইলে ও বাঁচতে পারেনি। স্কুটির গতি বাড়িয়ে অনেকটা এগিয়ে গেলেও ইংরেজ বাজারে কাছে জাতীয় সড়কের উপর মধুঘাট বলে একটা জায়গায় এসে এদের স্কুটি আক্রান্ত হয়। দুষ্কৃতীরা স্কুটি চালক বেবির হাতের উপর বেল্ট ছুঁড়ে মারে যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি মাটিতে পরে যায় ও ঘটনা স্থলেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় চন্দ্রিমার। বেবী কে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পুলিশ তিন দুষ্কৃতী হানিফ শেখ, সাবির শেখ ও মোবারক শেখ কে গ্রেপ্তার করেছে। কিন্তু এইভাবে আর কতদিন ??? মুসলমান কি মানুষের পর্যায় পরে। নিশ্চয়ই পড়ে না। এদের রাস্তায় ফেলে এনকাউন্টার করে  গাড়ি দিয়ে উড়িয়ে দেওয়া না গেলে এরা কি  পথে আসবে ???? নিশ্চয়ই না।  তাহলে সরকার এটা কেন করতে পারছে না ???? কারণ সুশীল সমাজ ও প্রগতিশীল গণ আদালতে ও আন্তর্জাতিক মিডিয়ায় এসবের প্রচার করে সরকার কে ভীষন ভাবে বিপদে ফেলবে। আদালত এর রায় হয়ত পুলিশের কার্যকলাপ চিরকালের মত বন্ধ হয়ে যাবে। এভাবে চলতে পারে না। জনগণকে এগিয়ে এসে এদের বিচার করতে হবে ও সুজাপুর এ বিশাল হিন্দু জনতা ঢুকে ওদের অত্যন্ত কঠিন ভাবে বুঝিয়ে দিয়ে আসতে হবে। সেটা হয়ত দানব অধিকারের ওকালতি করা বাম প্রগতিশীল দের ভাল লাগবে না কিন্তু ওটা করতে হবে। আর দানব অধিকারের পক্ষে থাকা প্রগতিশীলদের সে নেতা, বিচারপতি, বুদ্ধিজীবী যত বড় হুনুই হোক না কেন ধরে দাঁড় করিয়ে গুলি মারতে হবে। না হলে তারা কখনই ঠিক হবে না।’

চন্দ্রিমা মা বাবার একমাত্র সন্তান ছিল। স্কুলের প্রধান শিক্ষক পিতা দেবাংশু ঝা সন্তান হারিয়ে শোকে মুহ্যমান। ওনার কথা আর কি বলব। মেয়েটির আত্মার শান্তি তখনই হবে যখন আমরা ওর মৃত্যুর বদলা নিতে অন্তত ১০০ এর বেশি ঘর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে পারব ও অন্তত ১০-১৫ জন নরপশু কে সংহার করতে পারব। আর কিছু বলার নেই।’

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়িমালিকের

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী