এই মুহূর্তে

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

নিজস্ব প্রতিনিধি ,কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে আইএসএফ দলের এক বড় ভাঙন দেখা যায়।প্রায় শতাধিক কর্মী ও সমর্থক আইএসএফ(ISF) ছেড়ে শাসকদলে যোগদান করেন। তারা বিধায়কের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল দলে যোগ দেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর এলাকা। শনিবার এই এলাকায় একদিকে যেমন উন্নয়নের চিত্র সামনে এসেছে, তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের সাক্ষী থাকল এই অঞ্চল।শনিবার এখানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার উদ্বোধন করেন এলাকার বিধায়ক এবং প্রাক্তন সুন্দরবন বিষয়ক উন্নয়নমন্ত্রী মন্টু রাম পাখিরা(EX Minister Manturam Pakhira)।

উত্তর দুর্গাপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্ষাকালে কাদা, জল জমে যাওয়া এবং চলাচলের অসুবিধা ছিল নিত্যদিনের ঘটনা। সেই সমস্যার সমাধানেই এই দুটি রাস্তার উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল।প্রথম রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা। এই প্রকল্পের মাধ্যমে চার কিলোমিটারেরও বেশি রাস্তা পিচিং করা হবে। যার প্রস্থ থাকবে প্রায় সাড়ে পাঁচ ফুট।স্থানীয় মানুষের দাবি ছিল বহুদিনের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে বলে খুশি এলাকাবাসী।অন্যদিকে, দ্বিতীয় প্রকল্পে একটি পুরনো ইটের রাস্তা সম্পূর্ণ কংক্রিট ঢালাই করা হবে। এই রাস্তার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৩১ লক্ষ টাকা।

এই দুটি প্রকল্প সম্পূর্ণ হলে উত্তর দুর্গাপুর ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মন্টু রাম পাখিরা ছাড়াও কাকদ্বীপ(Kakdwip) পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার, জেলা পরিষদের সদস্য রিনা দাস, নন্দীকান্ত নাইয়া, এবং শাসকদলের ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠান চলাকালীন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,এই অনুষ্ঠানের মঞ্চেই আইএসএফ দলের এক বড় ভাঙন দেখা যায়।প্রায় শতাধিক কর্মী ও সমর্থক আইএসএফ ছেড়ে শাসকদলে যোগদান করেন। তারা বিধায়কের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল দলে যোগ দেন।এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।স্থানীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে উত্তর দুর্গাপুর এলাকায় আইএসএফ কার্যত সংগঠনহীন হয়ে পড়েছে।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক পরিবর্তন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

ময়নায় যানজটে আটকে থাকা ব্রিগেডগামী বাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ