ডাইনি সন্দেহে পিটিয়ে খুন, পুরুষ শূন্য ময়ূরেশ্বরের বেলিয়াগ্রাম, আটক ২৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়ূরেশ্বর: ডাইনি সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামেরই বেশ কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার রাত্রে এমনই এক দুঃসাহসিক ঘটনা ঘটল বীরভূমের ময়ূরেশ্বর থানার বেলিয়া আদিবাসী পাড়ায়(Tribal Locality)। অভিযুক্ত শিবলাল কিস্কুর দাবি, চুর্কি হেমব্রম(Churki Hembram) নামে ওই ডাইনি আমার ছেলের বৌকে খেয়েছে। তারপর রাতারাতি বেরিয়ে চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার তাদের গ্রামে একটি হোলির উৎসব ছিল।

সেই হোলি উৎসব চলাকালীন চুর্কি হেমব্রম শিবলাল হেমব্রম এর বাড়িতে আসে এবং সেখানেই তাঁর উপর চড়াও হয়। চার পাঁচ জন সহ তার পরিবারের লোকজন হামলা চালায়। তারপর ওই মহিলার উপর ব্যাপক মারধর করে তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চুর্কি হেমব্রমের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার(Mayureswar P.S.) পুলিশ এবং ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে(Rampurhat Hospital) ।

পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামেরই কুড়ি থেকে বাইশ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলটিকেও ঘিরে রাখা হয় বলেও জানা যায়। আপাতত গোটা গ্রামটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে রয়েছে। ছোট শিশু আর মহিলাদের ছাড়া আর কাউকেই বিশেষ দেখা যাচ্ছে না ওই গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাটি ঘটে শুক্রবার রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে। অনেকটা রাত হয়ে যাওয়ায় অনেকেই ঘটনাস্থলে বেরিয়ে আসেন নি। ঘরের মধ্যে ছিলেন। পরে পুলিশ খবর পেয়েছে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। কেন এই ঘটনা ঘটলো তা গ্রামবাসীরা ও ঠিকমতো বুঝে উঠতে পারছেন না।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন