আচমকা কালবৈশাখীর তাণ্ডবে মৃত এক, ব্যাপক ক্ষয়ক্ষতি

হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিল ৩ যুবক। তলিয়ে যায় তারা।কলকাতায় উপড়ে পড়ল গাছ। তারাতলা উড়ালপুলে পড়ে গিয়েছে স্ট্রিট লাইট।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র দাবদাহের পর কালবৈশাখী স্বস্তি আনলেও পড়তে হল অস্বস্তিতে। মহানগর সহ রাজ্যের একাংশতে শনিবার দেখা মিলল কালবৈশাখীর। বইল ঝোড়ো হাওয়া। বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশ। এরই মাঝে এল দুর্ঘটনার খবর। গত শুক্রবার কলকাতা সহ একাধিক জায়গায় দেখা মিলেছিল বৃষ্টির। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সঙ্গে দেখা মিলেছিল ঝোড়ো হাওয়ার। তবে গত শনিবার মৃত্যুর (Death) খবর পাওয়া গিয়েছিল একজনের। রবিবারেও খবর পাওয়া গেল মৃত্যুর। হয়েছে ক্ষয়ক্ষতিও।

গত শুক্রবার মাথায় গাছ পড়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। কাটোয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল এবং বীরভূম সহ বেশ কিছু জেলায় ক্ষয়ক্ষতি হয়েছিল। তা যেন স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি। শনিবার ঝড়- বৃষ্টির সঙ্গে শোনা গেল মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ। সন্ধ্যায় খবর পাওয়া গেল মৃত্যুর। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিল ৩ যুবক। তলিয়ে যায় তারা। এরপর ১ জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা হলেও ১ যুবক নিখোঁজ। উদ্ধার হয়েছে ১ জনের মৃতদেহ। আবার কলকাতার থিয়েটার রোড- লউডন স্ট্রিট- রাজা সন্তোষপুর রোডে প্রবল ঝড়ে উপড়ে পড়ল গাছ। তারাতলা উড়ালপুলে পড়ে গিয়েছে স্ট্রিট লাইট। ক্ষয়ক্ষতির চিহ্ন মিলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি