নুপূরের শব্দে পেয়েছিলেন মন্দির প্রতিষ্ঠার আদেশ, ৪০০ বছর ধরে পূজিত লচি পোদ্দারের কালী

Share:

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর বিপ্লবের শহর। স্বাধীনতা সংগ্রামে এই প্রাচীন শহরের অবদান তো ভোলার নয়। মেদিনীপুরের ইতিহাসের সঙ্গে মিলে মিশে এক হয়ে গিয়েছে লচি পোদ্দারের কালীপুজো। পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুরে বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে চলেছে লচি পোদ্দারের কালীপুজো। প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন এই পুজোর খ্যাতি সারা মেদিনীপুর জুড়ে। লচি পোদ্দারের কালীপুজোর পাশেই রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির।

শোনা যায়, লচি পোদ্দারের পুজো শুরু করেছিলেন লক্ষ্মীনারায়ণ দে। তিনিই স্বপ্নাদেশ পেয়ে পুজোর সূচনা করেন। এরপর বেশ অনেকদিন কেটে যায়। একদিন মাঝরাতে লক্ষ্মীনারায়ণ দে’র কানে ভেসে আসে নুপূরের নিক্কন ধ্বনি। তিনি বুঝতে পারছিলেন নুপূরের শব্দ হচ্ছে কালীবাড়ির থেকে। যেন কোনও নারী নুপূর পরে কালী বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। শোনা যায়, এরপর এক স্বপ্নাদেশে বলা হয় নুপূরের শব্দ যেখানে গিয়ে শেষ হবে সেখানেই লক্ষ্মীনারায়ণ দে যেন গড়ে তোলেন মাতৃমন্দির। সেই আদেশ মেনেই গড়ে ওঠে মন্দির, সেখানেই শুরু হয় কালীপুজো।

মনে প্রশ্ন আসতেই আসতে পারে, পুজোর সূচনা করলেন লক্ষ্মীনারায়ণ দে, তাহলে লচি পোদ্দারের পুজো বলা হয় কেন? আসলে লচি হল লক্ষ্মী শব্দের অপভ্রংশ এবং তিনি পোদ্দারি করতেন বলে এই পুজোর নামকরণ হয় লচি পোদ্দারের কালী পুজো। এখানে পুজোতে পুরনো নিয়ম রীতি মেনেই পুজো হয়। বিভিন্ন সবজি বলি দেওয়া হয়। এখনও প্রথা অনুযায়ী একটি অবিবাহিতা মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণ স্বরুপ ১০৮ কেজি চাল উৎসর্গ করা হয় মায়ের উদ্দেশ্য।

মেদিনীপুরের লচি পোদ্দারের পুজো যতখানি আকৃষ্ট করে মানুষকে, তেমনই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই বাড়ির প্রতিমা নিরঞ্জন। গরুর গাড়িতে করে হয় বিসর্জন। এই নিরঞ্জন দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকেন মেদিনীপুরবাসী। মন্দিরের বাইরে লাগানো লাগে LED। তাতে বাইরে থেকেও করা যায় প্রতিমা দর্শন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর