আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউমার্কেট এলাকা থেকে কালিয়াচকের ৬ ব্রাউন সুগার কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,মালদা:কলকাতায় বসে চলত ব্রাউন সুগারের কারবার। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিফ স্ট্রিটে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে পৌনে আট কেজি ব্রাউন সুগার, দাবি পুলিশের। ধৃতদের হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদহ জেলা আদালতে (Malda Court)। একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

কালিয়াচক (Kaliyachak) থেকে ব্রাউন সুগারের ‘বিষ’ ধোঁয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা। ধৃতেরা হল মাসিদুল শেখ, মহম্মদ আব্দুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ এবং সাদিকুল শেখ। সাদিকুল কালিয়াচকের ইমামজাগীর এবং বাকিরা মোজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি ৮৬৩ গ্রাম ব্রাউন সুগার। যা অত্যন্ত উন্নত মানের। মূল্য প্রায় আট কোটি টাকা, দাবি পুলিশের। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না খতিয়ে দেখছে পুলিশ।

কিভাবে জেলা থেকে কলকাতায় এই চক্র সক্রিয় হল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।মালদা জেলা জুড়ে ক্রমাগত মাদক পাচারের চক্র সক্রিয় হচ্ছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কখনো জাল নোট কখনো মাদক পাচার করা হচ্ছে। এই মাদক পাচার চক্রে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ সাজোশ আছে বলে জেলা পুলিশ জানতে পেরেছে। একাধিক মহিলাদের এই মাদক পাচার চক্রে যুক্ত করা হয়েছে।এর আগে একাধিক মাদক পাচারকারীরা গ্রেফতার হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এবার সেই চক্রের অন্য পাণ্ডাদের সন্ধান মিলল কলকাতায়।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ