ডানকুনিতে জীবিত তৃণমূল কাউন্সিলরের প্রতীকী ‘স্মরণসভা’ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ডানকুনি: খসড়া ভোটার তালিকায় ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে মৃত বলে উল্লেখ করেছিলেন বিএলও। এই নিয়ে রাজনৈতিক শোরগোল দেখা দিয়েছিল। বিএলও পরে ক্ষমা চেয়ে লিখিত ভুল স্বীকার করেছেন। নির্বাচন কমিশন বিএলওকে শোকজ করে। সেই কাউন্সিলরকে নিয়ে এবার প্রতীকী স্মরণসভা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(MP Kalyan Bandopadhay)। ওই মঞ্চ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ দাগেন শ্রীরামপুরের সাংসদ। তিনি ওই তৃণমূল কাউন্সিলরের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন। তবে কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই প্রতীকে স্মরণ সভাকে রাজনৈতিকভাবে নিশানা করেছে বিজেপি ও সিপিএম। বিরোধীদের মন্তব্য একজন জীবিত মানুষের বাবা-মা স্ত্রী পরিবার থাকতে তার এভাবে স্মরণ সভা করা আদৌ শোভনীয় নয়। এই ধরনের একটি অনুষ্ঠান করার আগে ভাবা উচিত ছিল বর্ষিয়ান সাংসদের।

ডানকুনি পুরসভার(Dankuni Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দেকে জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে উল্লেখ করা হয়। ওই ঘটনার পর তৃণমূল কাউন্সিলর নিজে হেঁটে স্থানীয় কালিকাপুর শ্মশানে চলে গিয়েছিলেন। তার দাবি ছিল নির্বাচন কমিশনের লোকজন তাকে মৃত যখন বলেছে এবার তাকে চুল্লিতে পুড়িয়ে দেওয়া হোক। নির্বাচন কমিশনের এভাবে জীবিত মানুষকে মৃত দেখানোর ঘটনায় রবিবার ওই তৃণমূল কাউন্সিলরের পাড়াতে প্রতীকী স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি কোনদিন ভাবিনি, এইরকম একটা সভা করতে হবে। বাংলার মানুষ কোনদিন ভাবেনি। কিন্তু ইলেকশন কমিশন ছেলেটাকে মেরে দিল। আগে ভগবানের হাতে জন্ম মৃত্যু ছিল ।এখন ইলেকশন কমিশনের হাতে সেই ক্ষমতা। এর পাশাপাশি তিনি বলেন, মায়ের সঙ্গে মেয়ের বয়সে তফাৎ হবে কত, কে কার বড় বউ হবে সব এখন ইলেকশন কমিশন দেখছে। দেশটাকে শেষ করে দিতে চাইছে ওরা ।

তবে মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় সূর্য ভালো থাকবেন দীর্ঘ আয়ু হবে এটাই কামনা করি। শ্রীরামপুরের সংসদের এই সভাকে শ্রীরামপুর শহর বিজেপি সহ সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায় চরমভাবে নিন্দা করেছেন। তার দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল আপ্রাণ প্রমাণ করার চেষ্টা করছে এটা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ত্রুটি। কিন্তু এই ত্রুটি বি এল ও(BLO) বা এ ইআরও ‘র(AERO)। এরা সকলেই রাজ্য সরকারি কর্মচারী। অতএব ভুল যদি হয়ে থাকে তা রাজ্য সরকারের হয়েছে। এই দায় তৃণমূলের। আর বেঁচে থাকতে বাবা-মা বা পরিবার এভাবে স্মরণ সভা করা যায় না আমাদের হিন্দু সংস্কৃতিতে এরকম নেই। সাংসদের বয়স ৭০ ছুঁই ছুঁই ।তার এবার মতিভ্রম ঘটেছে। সিপিএমের নেতা মনোজ গায়েন সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন ,এসব তৃণমূলের পক্ষে সম্ভব ।কাউন্সিলরের পরিবার পরিজন আছে। তারপরেও এই ধরনের স্মরণ সভা করে সাংসদ কি বার্তা দিতে চাইলেন ঠিক জানিনা।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা