কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কাটমানি ও তোলাবাজির অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের জালে রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, মারধর, ভাঙচুর এবং ভয় দেখানোর অভিযোগের ভিত্তিতে তাকে ও তার ছেলে সুজিত ঘটককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলীর রিষড়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন সঞ্জিত বর্মন নামে এক ব্যক্তি রিষড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায় করা হত। পাশাপাশি তোলাবাজি, মারধর, ভাঙচুর এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো অভিযোগও তোলা হয়েছে কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রিষড়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর শীতল ঘটক ও তার ছেলে সুজিত ঘটককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এই মামলার আরও দুই অভিযুক্ত বর্তমানে রিষড়া থানার অন্য একটি মামলায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।ধৃত কাউন্সিলর ও তার ছেলেকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তোলা হবে। তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে, বিচারবিভাগীয় হেফাজতে থাকা দুই অভিযুক্তকেও এই মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে।পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ মিললে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

উল্লেখ্য, গ্রেফতারের আগে থেকেই এলাকায় ক্ষোভের পারদ চড়তে শুরু করে।  কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় কাটমানি ও তোলাবাজির অভিযোগ উঠছিল। অবশেষে পুলিশের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। ঘটনার তদন্ত চলছে। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র