‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তব্য নিয়ে দ্বন্দ্ব শুরু। আর সেই দ্বন্দ্বের জেরে আজ, বুধবার ক্ষোভ উগড়ে দিলেন কল্যাণ। সাংবাদিক বৈঠকে বেনজির আক্রমণ করলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণের এহেন আচরণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কী শ্রীরামপুরের সাংসদও বেসুরোদের দলে ভিড়ছেন? অন্তত তাঁর আজকের বক্তব্য শুনে তেমনটাই জল্পনা রাজ্য রাজনীতিতে। গতকাল, মঙ্গলবার বিড়লা প্ল্যানেটরিয়ামে শহিদ সমাবেশের মঞ্চে তৃণমূলনেত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয় কল্যাণের। তৃণমূল সাংসদ বেশিক্ষণ বক্তব্য রাখছেন দেখে বিরক্তি প্রকাশ করেন মমতা। তারপরেই কল্যাণকে বক্তব্য থামাতে বললে শুরু হয় অশান্তি। রাগে মঞ্চ ছেড়ে চলে যান তিনি। সেই ঘটনার পর এদিন ক্ষোভপ্রকাশ করলেন কল্যাণ। তিনি জানিয়েছেন, ‘দিদিই দল তৈরি করেছে, দিদিই দল শেষ করবে আমার আর কিছু বলার নেই। নেত্রীর খারাপ সময়ে আমি একা থেকেছি। দিদি শুধু এখন অভিষেক অভিষেক করছে। অভিষেকের জন্য আমাকে বক্তৃতা থামাতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দলে সুখের সময়ে ফিরহাদ, ববি, চন্দ্রিমারা ছিল। আমি সুখেও ছিলাম দুঃখের সময়েও থাকব। আমি মাত্র ১৫ মিনিট বক্তব্য রেখেছি। দিদি আমাকে ঘড়ি দেখিয়ে বলল, এক ঘন্টা বক্তব্য রাখছি। এটা কেউ ওনাকে লাগিয়েছে। আমায় অপমানজনক কথা বলেছেন উনি। এত অপমান সহ্য করা যায় না। ভোটের পরে দলের কোনও নেতা জেলায় যায়নি। আমি গিয়েছি। তৃণমূলকর্মীরা আমাকে জিজ্ঞাসা করছে মমতাদি কোথায়, অভিষেক কোথায়। মমতাদি রাস্তায় নামলে বুকে সাহস পাই। আর অভিষেক ভোটে হারের পর বাড়ি থেকে বেরোচ্ছে না। শুধু কালীঘাট আর ক্যামাক স্ট্রিট করলে হবে না। ডিম খাওয়ার ভয়ে ঘরে বসে থাকলে দল চলবে কী করে।’

আরও পড়ুন: এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

তাহলে কী দলবদল করছেন কল্যাণ? এই প্রশ্নে তৃণমূল সাংসদ জানিয়েছেন, ‘দলবদল করব না। দলে থেকেই বিক্ষোভ দেখাব। আর জি করের সময়ে তো মমতাদিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়েছিল কেউ কেউ। তাঁদের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল। তখন আমি আর কুণাল দিদির পাশে ছিলাম। আজকে উনি শুধু অভিষেক অভিষেক করছেন। উনি রক্তের সম্পর্কের জন্য নেত্রী হননি। মানুষের ভালবাসায় তৃণমূলনেত্রী হয়েছেন মমতা।’

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক