ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ওয়ার্ড অফিসের দরজা খুলতেই চোখ কপালে উঠল এলাকাবাসীর। পাওয়া গেল সারি সারি খালি বিয়ারের বোতল, গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, বিভিন্ন সরকারি নথি এবং গর্ভনিরোধক সামগ্রী। ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার কল্যাণীর ৬ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন বাসিন্দা ওয়ার্ড অফিসে প্রবেশ করলে সেখানে এই দৃশ্য দেখতে পান। অভিযোগ, টেবিলের উপর সারিবদ্ধভাবে রাখা ছিল একাধিক খালি বিয়ারের বোতল। ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল বহু আধার কার্ড, সরকারি কাগজপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। পাশাপাশি ঘরের এক কোণ থেকে উদ্ধার হয় জন্মনিরোধক সামগ্রী। এই ঘটনা সামনে আসতেই মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক মানুষ ওয়ার্ড অফিসের সামনে জড়ো হন। তাঁদের অভিযোগ, একটি সরকারি দফতরের ভিতরে এ ধরনের সামগ্রী কীভাবে এল, তা নিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বিক্ষোভকারীদের একাংশ ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর উদ্দেশে স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখতে শুরু করেছে। কীভাবে সরকারি নথি ও আধার কার্ড ওয়ার্ড অফিসে এভাবে পড়ে ছিল, সেগুলি কার, এবং এই ঘটনার নেপথ্যে কোনও অনিয়ম বা দায়িত্বে গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির