তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল পরিচালিত কাটোয়া পুরসভায় পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কমলাকান্ত চক্রবর্তী। শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মহকুমা শাসকের দফতরে পদত্যাগপত্র জমা দেন। শুধু পুরপ্রধানই নন, অপরদিকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের পুরসদস্য গুণেন চট্টোপাধ্যায় এবং ১২ নম্বর ওয়ার্ডের পুরসদস্য ফাল্গুনী মুখোপাধ্যায়ও। ইস্তফার পর তিনজনই জানান, তাঁদের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। কমলাকান্ত চক্রবর্তীর কথায়, ‘শারীরিক অবস্থার অবনতির কারণে পুরপ্রধানের দায়িত্ব আর পালন করতে পারছি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ 

ফাল্গুনী জানান, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং পরিবারের সদস্যরাও তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। সেই কারণেই তিনি সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে, গুণেন চট্টোপাধ্যায়ও শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগের কথা জানান। তবে পরে পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটে। সূত্রে খবর, দলের নেতৃত্ব ও অন্যান্য পুরসদস্যদের অনুরোধে গুণেন চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী মুখোপাধ্যায় তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। ফলে আপাতত তাঁদের সদস্যপদ নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। কিন্তু পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। দলের তরফে তাঁকে পাশে থাকার এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও পরিকল্পনা তাঁর নেই।

আরও পড়ুনঃতৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

উল্লেখ্য, ২০ ওয়ার্ডের কাটোয়া পুরসভায় তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই পুরপ্রধানের পদত্যাগ প্রশাসনিক এবং রাজনৈতিক দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে একই দিনে কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির পদ ছেড়েছেন উত্তম বারিক। রাজ্যের বিভিন্ন স্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে ইস্তফার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে।

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের