তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির মাঝেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শ্রীরামপুরের একটি তৃণমূল কার্যালয়ে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী মজুত থাকার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা কালীতলা এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি অঞ্চল কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সাদা থান, বালতি, মশারি-সহ বিভিন্ন ত্রানসামগ্রী। পাশাপাশি দোতলা ওই কার্যালয়ে খাট-বিছানাও রাখা ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, কার্যালয়টি প্রাক্তন তৃণমূল প্রধান ও প্রাক্তন অঞ্চল সভাপতি মোহন মণ্ডলের সঙ্গে যুক্ত। বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল এবং স্বজনপোষণের উদ্দেশ্যে ব্যবহার করা হত। বিজেপির আরও অভিযোগ, অতীতে নির্বাচনে বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখাতে তাদের বাড়িতে সাদা থান পাঠানোর মতো ঘটনাও ঘটেছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ এখনও সামনে আসেনি।

আরও পড়ুন: বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

শুক্রবার ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি উপলক্ষে এলাকায় উপস্থিত বিজেপি কর্মীরা ওই কার্যালয়ের ভিতরে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী দেখতে পান বলে দাবি করেন। এরপর বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপি নেতাদের দাবি, আগে প্রভাবশালী মহলের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে সাধারণ মানুষ অভিযোগ জানানোর সাহস পাচ্ছেন বলেও তাঁদের বক্তব্য। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মোহন মণ্ডল জানিয়েছেন, আবাস যোজনার কাজের সঙ্গে যুক্ত উপভোক্তাদের মধ্যে বিতরণের জন্য বালতিগুলি আনা হয়েছিল। তবে নির্বাচন চলে আসায় সেগুলি আর বিতরণ করা সম্ভব হয়নি। তাই সাময়িকভাবে পার্টি অফিসে রাখা হয়েছিল। তিনি স্বীকার করেন, সরকারি সামগ্রী সেখানে রাখা ভুল সিদ্ধান্ত ছিল। তাঁর দাবি, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওই বালতিগুলি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ঘটনার পর কেন সরকারি সামগ্রী একটি রাজনৈতিক দলের কার্যালয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক