চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হটাৎ ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান

নিজস্ব প্রতিনিধি, কোন্নগর: এক ব্যাক্তি এক পদ তৃণমূলের এই নির্দেশকে মান্যতা দিয়ে এবারের ভোটে লড়ার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত প্রধান তথা হুগলি জেলা তৃণমূলের সম্পাদক আচ্ছেলাল যাদব(Achhealal Yadav)।তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলে এক ব্যাক্তি এক পদ।আর সেই নির্দেশকে মান্যতা দিয়েই এবার পঞ্চায়েত সমিতির টিকিট পেয়েও ভোটে দাড়ানো থেকে নিজেকে দূরে রাখলেন হুগলি জেলা তৃণমূলের সম্পাদক আচ্ছেলাল যাদব।

এবারের পঞ্চায়েত ভোটে সমিতির টিকিট পাওয়া সত্ত্বেও তিনি এবার ভোটে লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ।আর তার সিদ্ধান্তের কথা জেলা নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন ইতিমধ্যে।এই বিষয়ে আচ্ছেলাল যাদব বলেন ,তিনি দলের প্রথম দিন থেকে দলের একনিষ্ঠ কর্মী।দলের জন্য সব সময় সব কিছু করতে প্রস্তুত।আর দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee) বলেছিলেন দলে এক ব্যাক্তি এক পদ।আর সেই নির্দেশকে তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।দল তাকে সাংগঠনিক ভাবে জেলা সম্পদকের দায়িত্ব দিয়েছেন। আর তিনি সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবেন।তিনি আগের পাঁচ বছর কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন।আর কানাইপুর অঞ্চলের প্রচুর উন্নয়ন করেছেন।তার আগে তিনি পঞ্চায়েত সমিতি থেকে দাড়িয়েও ভোটে জিতেছিলেন।তারপর তাকে দল যোগ্য মনে করে দলের জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।তাই দলের যে এক ব্যাক্তি এক পদ নীতি আছে তিনি সেই নীতিকেই মান্যতা দিয়ে এবার ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।তবে অনেক জায়গায় দেখা যাচ্ছে দলের পদে থেকেও অনেকে ভোটে লড়ছেন এই বিষয়ে জিজ্ঞেস করা হলে আচ্ছেলাল যাদব বলেন কোথায় কে কি করছেন সেটা তাদের নিজস্ব বিষয়।

তিনি দলের একনিষ্ঠ কর্মী আর তার কাছে দলের নির্দেশ শেষ কথা ।যেহেতু তিনি জেলায় দলের গুরুত্বপূর্ণ পদে আছেন তাই তিনি এক ব্যাক্তি এক পদ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন।এই বিষয়ে তিনি আরো বলেন দলের দায়িত্বে থেকেই তিনি দলের জন্য বেশি করে কাজ করতে চান।দলে এবার যারা নতুন মুখ তাদের শুভেচ্ছা।আর বাকি যারা লড়ছেন তাদেরও আগাম শুভেচ্ছা জানান আচ্ছেলাল যাদব।এদিন তিনি আরো বলেন, অনুব্রত মন্ডল(Anubrato Mondal) এর মত নেতাও তো ভোটে না দাড়িয়ে সব সময় দলের জন্য কাজ করে গেছেন।তিনি কেনো তাহলে পারবেন না।এবার থেকে শুধু তিনি দলের সংগঠনের জন্য দলকে শক্তিশালী করার কাজ করবেন।ভোটেও তিনি সর্বশক্তি দিয়ে দলের জন্য কাজ করবেন।
তবে দলেন নিচুতলার কর্মীদের মতে আচ্ছেলাল যাদবের ভোট থেকে সরে দাড়ানো কিছুটা হলেও সমস্যা হবে তাদের লড়াইতে।

Published by:

Share Link:

More Releted News:

বাঙালি ওসিদে’র আজীবন চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ