ভোটের ডিউটিতে পুলিশ কর্মীদের সাম্মানিক চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব

মুখ্যমন্ত্রী Welfare Committee'র প্রস্তাব মেনে নিলে একই জেলার অন্য মহকুমায় ভোটের ডিউটি করতে গেলে বাড়তি টাকা পাবেন পুলিশকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) দেখা যাচ্ছে, ভোটের ডিউটি(Election Duty) করতে গিয়ে রাজ্যের পুলিশ কর্মীদের(West Bengal Police Personals) খাবার কিনে খেতে হচ্ছে অনেক জায়গায়। কারও কারও তো রাতে শোয়ার জায়গাটুকুও মিলছে না। বাধ্য হয়ে অনেকেই তাই হোটেল বা গেস্ট হাউসে রুম ভাড়া করে থাকছেন। আর এই সবের জন্য তাঁদের তাঁদের নিজেদের গ্যাঁটের কড়িই খরচা করতে হচ্ছে। এই সব দেখেই এবার West Police State Welfare Committee মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে প্রস্তাব পাঠিয়েছে যে, ভোটের ডিউটিতে থাকা রাজ্য পুলিশের কর্মীদের জন্য সাম্মানিক(Extra Honorarium) প্রদান চালু করা হোক এবং তার আওতায় আনা হোক হোমগার্ড এবং এনভিএফ কর্মীদেরও। এই আর্জি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে এখন যেহেতু রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু আছে তাই এই সংক্রান্ত সিদ্ধান্ত এখনই গৃহীত হবে না। ভোট মিটে যাওয়ার পরে এই নিয়ে পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। অন্তত নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। সেই হিসাবে চলতি লোকসভা নির্বাচনে যে সব পুলিশ, হোমগার্ড ও এনভিএফ কর্মীরা ডিউটি দিচ্ছেন তাঁরা এখনই কোনও বাড়তি আর্থিক সুবিধা পাচ্ছেন না।

লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং পুরসভা নির্বাচনের সময়ে রাজ্যের পুলিশ চলে যায় নির্বাচন কমিশনের অধীনে। প্রথম দুটি নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের পুলিশ বাহিনী থাকে জাতীয় নির্বাচন কমিশনের অধীনে এবং পরের দুটি নির্বাচনের ক্ষেত্রে পুলিশ থাকে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। যদিও এই ৪ নির্বাচনে পুলিশের ভোটের ডিউটিতে নিয়মকানুন সব একই থাকে। এখন এক জেলা থেকে অন্য জেলায় পুলিশ কর্মীরা ভোটের ডিউটিতে গেলে এর জন্য বাড়তি টাকা পান। যদি ১৫ দিন থাকতে হয় তাহলে তার জন্য মাথাপিছু বরাদ্দ ২০০০ টাকা এবং তার বেশি হলে সপ্তাহে ১০০০ টাকা করে মেলে। কিন্তু এবারে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে West Police State Welfare Committee’র নজরে এসেছে একই জেলার অন্য মহকুমায় ভোটের ডিউটি করতে গিয়েও থাকা-খাওয়ার জন্য যথেষ্ট টাকা খরচ হচ্ছে রাজ্যের পুলিশ কর্মীদের। কিন্তু ডিউটি জেলার ভিতরে হওয়ায় তাঁরা কোনও টাকা পাচ্ছেন না। গাঁটের কড়ি খরচ করেই তাঁদের করতে হচ্ছে সরকারি ডিউটি!

আর তাই West Police State Welfare Committee’র তরফে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যে, নিজের জেলাতেই অন্য মহকুমায় ভোটের ডিউটি পড়লেও তাঁদের একটা সাম্মানিক দেওয়া হোক। তাতে কিছুটা আর্থিক সুরাহা তাঁদের হবে। নবান্নে এই পাঠানো প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট স্তরে আলোচনা শুরু হয়েছে বলে খবর। প্রস্তাবটি দ্রুত কার্যকর কথাই বিবেচনা করা হচ্ছে। তবে আদর্শ আচরণবিধি লাগু থাকলে তা করা যাবে না বলেই মনে করছেন নবান্নের আধিকারিকদের একাংশ। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পুলিশমন্তড়ী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে কোনও আপত্তি নেই। তাই এখনই লাগু না হলেও আগামী দিনে রাজ্যের পুলিশ কর্মী বা হোমগার্ড কিংবা এনভিএফ কর্মীরা নিজের জেলাতেই অন্য মহকুমায় ভোটের ডিউটি পড়লে বাড়তি সাম্মাণিক পাবেন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স