কবর থেকে দেহ তুলে সেলফি তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁথি, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাঁথিতে কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক। যুবককে আটক করে বেধড়ক মারধর করে এলাকার মানুষ। পরে যুবককে আটকে রাখে একটি ঘরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার(Kanthi P.S.) বিশাল পুলিশ বাহিনী। আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খন্ড – যুদ্ধ বাঁধে পুলিশ ও জনতার। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।অভিনব ঘটনা সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকার শ্রীরামপুর। সোমবার এক যুবক কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি(Selfie) তুলতে থাকে। তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে। এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে। পরে আটকে রাখে একটি বদ্ধ ঘরের মধ্যে।

ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খন্ড- যুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পুলিশের কমব্যার্ড ফোর্সের(Combat Force) উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাঁথি থানার পুলিশ। এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

স্থানীয়দের অভিযোগ- তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটাতো। দিন দুপুরে এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক। তবে পুলিশ সূত্রে জানা গেছে ,ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা(Egra P.S.) এলাকায়। কাঁথি মহকুমা পুলিশ সুপা(SDPO)র দিবাকর দাস বলেন- আটক যুবকের নাম প্রভাকর সিট, বয়স ৩৩। যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। যুবককে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে আসল ঘটনা। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পোস্টিং করা হয়েছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা