কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি ,কাটোয়া: গ্রেফতার পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ায় চরম উত্তেজনা। ত্রিপল এবং কাপড় পাচার করার সময় স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা তা আটকায় তৃনমূলের কার্যালয় থেকে। একে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নামানো হয় পুলিশ ফোর্স ও RAF বাহিনী।পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর মঙ্গলবার কাটোয়ায়(Katowa) ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তাঁর দলীয় কার্যালয়ের ঠিক উল্টো দিকের একটি গুদামঘর থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল-সহ একাধিক সরকারি ত্রাণসামগ্রী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ ত্রিপল ও কাপড় এই কার্যালয় থেকে পাচার হচ্ছিল ।হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা ও বিজেপি কর্মীরা তারপরেই শুরু হয় উত্তেজনা।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং “চোর চোর” স্লোগান তোলেন একাংশের মানুষ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সরকারি সামগ্রীর উৎস এবং সেগুলি কীভাবে ওই গুদামঘরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে(Rabindranath Chattapadhay) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সরকারি সামগ্রী এবং তার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর ।

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য