সাতসকালে কেশপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, জখম একাধিক  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার কেশপুরের আনন্দপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক ।

এদিন  সকালে চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল এক  যাত্রীবাহী বাস। আর সেইসময় আনন্দপুর থানার বুড়া পাট পাঁচখুড়ি এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে সজরে  ধাক্কা মারেন।  এই দুর্ঘটনার সময় ওই বাসটিতে ছিল মোট ৩০ জন যাত্রী । এদিন দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে গিয়ে প্রথমে উদ্ধারকাজ করা শুরু করে  স্থানীয়রা। খবর পেয়ে সেখানে তড়িঘড়ি যায় পুলিশ ।  বেশ কয়েকজন যাত্রী গুরুত্বর জখম হন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্বাভাবিকভাবে আনন্দপুরে দুর্ঘটনার জেরে দেখা দেয় যানজট। ইতিমধ্যেই রাস্তার উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। তবে কী করে দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাগাতার বৃষ্টির জেরে রাস্তায় পিছল ছিল। আর তাতে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরফলেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনাটি। স্থানীয়দের এই দুর্ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। সাতসকালে আচমকাই দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০