এই মুহূর্তে

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা। এই বিষয়টি জানান, খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি(SRP) মিঠুন কুমার দে। তিনি জানান, শুক্রবার বিকালে খড়গপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় স্টেশনের দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের ওই ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে তার অসংলগ্ন কথাবার্তা ধরা পড়ে।এরপর তাঁর কাছে থাকা ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগে প্রচুর পরিমাণ টাকা রয়েছে। তার ব্যাগ থেকে পঞ্চাশ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। তার কাছে ছিল খড়গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট। ওই ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা(Ibrahim Molla)। তার বাড়ি হুগলি জেলার চন্ডিপুর থানার(Chandipur P.S.) কুমিরমোল্লা এলাকায় বলে জানা গিয়েছে।

ওই ব্যক্তি উড়িষ্যার গঞ্জাম জেলার বেরহামপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করতো বলে জিআরপিকে সে জানিয়েছে। ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিআরপির পক্ষ থেকে আদালতে পেশ করা হয়। আদালত ওই ব্যক্তিকে সাত দিনের জিআরপির হেফাজতে রাখা নির্দেশ দেন। জিআরপি ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে জিআরপি’র ওই আধিকারিক জানান, ওই ব্যক্তি তার সঙ্গে থাকা বিপুল পরিমাণ টাকার কোন বৈধ কাগজ দেখাতে পারেনি এবং তার কথাবার্তায় অসংলগ্ন ধরা পড়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।তবে ওই ব্যক্তি কোথা থেকে ওই টাকা নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তার সমস্ত দিক খতিয়ে দেখার জন্য জিআরপি তদন্ত শুরু করেছে। তার স্বীকারোক্তি সত্যতা যাচাই করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

ময়নায় যানজটে আটকে থাকা ব্রিগেডগামী বাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ