ভোটার তালিকায় নাম নেই, ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বারাসতে এক অভূতপূর্ব ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে স্বপরিবারে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন জানালেন এক ব্যক্তি। অভিযোগকারী সুমিতাভ মুখার্জি (৪৩)। তিনি মধ্যমগ্রাম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সরাসরি জেলা শাসকের দফতরে গিয়ে এই আবেদন জমা দেন।

সংবাদমাধ্যমের সামনে সুমিতাভবাবু জানান, তাঁর পরিবারের সকল সদস্যের নাম বহু বছর ধরে ভোটার তালিকায় রয়েছে। তাঁর বাবা স্বপন মুখার্জি, একজন প্রাক্তন বায়ুসেনা কর্মী, এবং মা সাস্বতী মুখার্জির নাম এখনও তালিকায় রয়েছে। তিনিও ২০০২ সাল থেকেই বৈধ ভোটার হিসেবে নথিভুক্ত। সাম্প্রতিক সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পর খসড়া তালিকায় তাঁর নাম থাকলেও, চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় তাঁর নাম রহস্যজনকভাবে বাদ পড়ে গেছে।

আরও পড়ুন: নবদ্বীপে বিবস্ত্র অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

অন্যদিকে, তাঁর স্ত্রীর নাম তালিকায় বহাল রয়েছে এবং সেখানে স্বামী হিসেবে সুমিতাভের নাম উল্লেখ থাকায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। একাধিক দফতরে যোগাযোগ করেও কোনও স্পষ্ট সমাধান পাননি বলে অভিযোগ তাঁর। স্থানীয় স্তর থেকে শুরু করে প্রশাসনিক দফতর। সব জায়গায় ঘুরেও কার্যত নিরাশ হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চরম হতাশা প্রকাশ করে তিনি আশঙ্কা করছেন, ভবিষ্যতে নাগরিকত্ব বা পরিচয় নিয়ে সমস্যায় পড়তে পারেন। তাঁর কথায়, পরিবারে অসুস্থ বাবা-মা ও ছোট সন্তান রয়েছে। এই অবস্থায় অনিশ্চয়তা তাঁদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। এই ঘটনা আবারও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই একই ধরনের অভিযোগ সামনে আসছে। এখন দেখার, প্রশাসন কীভাবে এই সমস্যার সমাধান করে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কী পদক্ষেপ নেয়।

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর