চুরির অপবাদে কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মার, বৈদ্যুতিক শক, নৃশংস ঘটনা মহেশতলায়

Share:

নিজস্ব প্রতিনিধি, মহেশতলা: চুরির মিথ্যা অপবাদে ১৪ বছরের কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠেছে। মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় নক্কারজনকভাবে মারধর করায় গুরুতর জখম এক কিশোর। এই ঘটনায় পলাতক অভিযুক্ত শাহেনশা।

জানা গিয়েছে, ৩ বছর আগে রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কানকুলি পূর্বপাড়ায় একটি কারখানা ভাড়া নিয়েছিলেন শাহেনশা নামে এক ব্যক্তি। জিন্সপ্যান্ট ওয়াশ করার জন্য এই কারখান চলত। ওই কারখানায় কাজ দেওয়ার নাম গ্রামেরই একেই পরিবারের দুই ভাই সামসাদ আলি ও আনসার আলিকে নিয়ে যায়।

প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত দুই ভাই। আক্রান্ত নাবালক  ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকার বাসিন্দা। আচমকাই ওই নাবালককে ধুলিয়ে রেখে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাহেনশা-র বিরুদ্ধে। ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ উঠেছে। স্থানীয়রা এই বিষয়ে কারখানার লোকদের জিজ্ঞাসাবাদ করলে জানানো হয়, ওই নাবালক মোবাইল চুরি করেছে। কিশোরের পরিবারের দাবি, মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। শুধু তাই নয়, ইলেকট্রিক শকও দেওয়া হয়েছে।

স্থানীয়রা সূত্রে খবর, সোমবার কারখানায় তালা লাগিয়ে বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত শাহেনশা। ওই কারখানা খন বন্ধ অবস্থাতেই রয়েছে। কারখানার বাকিরা জানিয়েছে, এইভাবে নাবালককে মারধোর করা হয়েছে তাঁরা জানতেন না। পলাতক শাহেনশা-র খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নাবালকের সঙ্গে ঠিক কী হয়েছে, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়