বার্থ ও ডেথ সার্টিফিকেট প্রদানে তুঙ্গে তৎপরতা, আধুনিক প্রযুক্তিতে আরও বেশি আবেদন গ্রহণের সিদ্ধান্ত পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এর মধ্যেই তো জন্মও হচ্ছে আবার মৃত্যুও ঘটছে। ফলে জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে মানুষকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য বিশেষভাবে উদ্যোগী হল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আগামী সপ্তাহ থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র (বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট) প্রদানে আরও বেশি সংখ্যক আবেদন গ্রহণ করবে কলকাতা পুরসভা। আধুনিক যুগে সহজ প্রযুক্তির সাহায্য নিচ্ছে কর্পোরেশন। বর্তমানে চ্যাটবটের (8335999111) মাধ্যমে রোজ ১৫০টি করে আবেদন গ্রহণ করছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। এর পরের সপ্তাহ থেকে বিপুলভাবে বাড়তে চলেছে সংখ্যাটা। এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ৫০০‘তে।

SIR-এর মাধ্যমে চলছে ভোটার তালিকা সংশোধন। এদিকে ফর্ম জমা শেষ হলেই অনেকের ডাক পড়বে হিয়ারিংয়ের জন্য। সেখানে নিজেকে ভোটার প্রমাণ করতে গেলে প্রয়োজনীয় নথিও দেখাতে হতে পারে। তাই SIR চালু হতেই বার্থ সার্টিফিকেট এবং ডেফ সার্টিফিকেট তোলার কর্পোরেশনে জমছে ভিড়। মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য ৫০০টি করে অভিযোগ গ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা।

চ্যাটবটের মাধ্যমে দৈনিক আবেদন গ্রহণ বৃদ্ধির নির্দেশ এসেছে স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি ইতিমধ্যেই পুর স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে ববি হাকিমের মত, “নাগরিকত্ব প্রমাণের এই কঠিন সময়ে প্রকৃত বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট সঙ্গে রাখা অনিবার্য হয়ে পড়েছে। আমাদের নাগরিকদের পাশে থাকতে হবে। তাঁদের অযথা আতঙ্ক থেকে মুক্ত করতে হবে।’ ‘টক টু মেয়র’-এর মাধ্যমে এই চ্যাটবটের মাধ্যমে আবেদন গ্রহণের বিষয়ে জানতে পেরেছিলেন মেয়র। অবশেষে সেই পন্থায় অনুসরণ করা হল। 

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, SIR-এর হিয়ারিংয়ের আগে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেটের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ক্যাম্প করার নির্দেশ এসেছিল নির্বাচন কমিশনের কাছ থেকে। চ্যাটবটের মাধ্যমে আবেদন বৃদ্ধি করা সম্ভব হলেও ক্যাম্প বসিয়ে পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়া অসুবিধার। প্রসঙ্গত, কোভিডের পর থেকেই বার্থ ও ডেথ সার্টিফিকেট পেতে চ্যাটবটে আবেদন করতে হয়। কিন্তু বারবার অভিযোগ ওঠে, এই চ্যাটবট ‘খুব স্লো’। কোভিডের আগে ম্যানুয়াল পদ্ধতিতে রোজ ৩০০টি আবেদন প্রসেস করা হত কমপক্ষে । কোভিডের পরে তা অর্ধেক হয়ে যায়। পুরসভা জানিয়েছে এখন SIR চলছে, তাই যে ভাবেই হোক দিনে ৫০০টি করে আবেদন গ্রহণ করা হবেই। 

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’