এই মুহূর্তে

কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে শ্রদ্ধা ও আবেগের সঙ্গে পালিত ১৩০তম জন্মজয়ন্তী

নিজস্ব প্রতিনিধি,সুভাষগ্রাম: দক্ষিণ ২৪ পরগনা জেলার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল নেতাজীর ১৩০তম জন্মজয়ন্তী। সুভাষগ্রামের কোদালিয়ায়(Subhasgram Kodalia) নেতাজী সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে শ্রদ্ধা ও আবেগের সঙ্গে পালিত হল তাঁর ১৩০তম জন্মজয়ন্তী। নেতাজী কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে।নেতাজীর জন্মদিবস উপলক্ষে আজ সকাল থেকেই পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

যে ঘরটিতে নেতাজী বসবাস করতেন, তা এক নজর দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। পাশাপাশি মিউজিয়ামে সংরক্ষিত নেতাজীর জীবন ও সংগ্রামকে তুলে ধরা বিভিন্ন রেপ্লিকা দেখতেও উৎসাহের কমতি নেই।প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্টি সংসদ। সংস্থার সম্পাদক পল্লব কুমার দাস বলেন, “আজকের দিনটিকে ঘিরে বাঙালির আবেগ চূড়ান্ত। নেতাজী শুধু ইতিহাসের অংশ নন, তিনি আজও আমাদের অনুপ্রেরণা।”সারাদিন ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নেতাজীর স্মৃতিকে সম্মান জানানো হচ্ছে।

কোদালিয়ায় নেতাজির বাড়িতে তিনি জীবিত থাকাকালীন দুর্গাপুজোর সময় আসতেন। অষ্টমী পূজোর দিন মা দুর্গার প্রতিমার সামনে বসে তিনি ধ্যান করতেন। সন্ধি পূজো শেষ হয়ে গেলে তিনি নিজের ঘরে চলে যেতেন। স্থানীয় মানুষজনের দাবি নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত থাকাকালীন যদি তিনি জেলে বন্দি না থাকলে বা দেশের বাইরে না থাকলে কোদালিয়াতে তিনি সশরীরে যে হাজির হতেন। কোদালিয়ার স্থানীয় বিপ্লবীদের সঙ্গে তিনি বৈঠক করতেন। দেশকে কি করে স্বাধীন করা যায় সেই স্বপ্ন দেখতেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ