মাংস বিক্রেতা বাবার কাছে তালিম শুরু, রাত দেড়টায় অনুশীলন করে বিশ্বরেকর্ড হাওড়ার কোয়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি : কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মত আন্তর্জাতিক মঞ্চে একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন হাওড়ার সাঁকরাইলের কোয়েল বর। সাঁকরাইল এর ধূলাগড়ের ব্যানার্জি পাড়ার কোয়েলের বাড়ি ও গোটা এলাকায় এখন আনন্দে মাতোয়ারা। এইবারই প্রথম নয়, এর আগেও কোয়েল রাজ্য ও জাতীয় পর্যায়ে পদক অর্জন করেছে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে একের বেশি পদক অর্জন করা কম কথা নয়। বিদেশের মাটিতে জয় পেয়েছে ঘরের মেয়ে। তাই আনন্দে মেতে উঠেছে গোটা পাড়া।

আন্তর্জাতিক মঞ্চে কোয়েল বরের সাফল্য সহজে আসেনি। তার জন্য ছিল খুব কঠোর অধ্যাবসায়। বাবার হাত ধরেই শুরু হয়েছিল তালিম। প্রথমে খুব ভাল না লাগলেও, পরে ভালবাসা জন্মে গিয়েছিল। কোয়েলের বাবা মিঠুনও স্কুলে খেলাধুলোতে ভাল ছিলেন। কিন্তু আর্থিক অবস্তা তাঁকে এগোতে দেয়নি। নিজের দেখা স্বপ্ন মেয়ের মাধ্যমে পূরণ করতে চেয়েছেন মিঠুন বর।

দেউলপুরে রয়েছে কোয়েলের বাবার মাংসের দোকান। খুব কষ্ট করে সংসার চালান কোয়েলের বাবা। কোয়েলের বাবা চেয়েছিলেন, মেয়ে পড়াশোনা করুক, তার সঙ্গে খেলাধুলা। কোয়েলের ঝোঁক একটু বেশিই ছিল খেলাধুলার দিকে। সপ্তাহে ২-৩ দিন স্কুলে যেত কোয়েল। বাকি দিনগুলো অনুশীলন করত। দেউলপুর হাইস্কুলের দশমশ্রেণীর ছাত্রী কোয়েল। যোগাসন এবং স্কুলের প্রতিযোগিতায় ভালো ফল করলেও আর্থিক কারণে নিজে এগিয়ে যেতে পারেননি কোয়েলের বাবা মিঠুন। তাই নিজের না পূরণ হওয়ার স্বপ্ন মেয়ের মধ্যে দিয়ে দেখতে চেয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই মেয়েকে ভারোত্তোলনের বিভিন্ন কৌশল শেখাতে শুরু করেছিলেন। প্রথমদিকে বেশি ভার নিতে না দিলেও আস্তে আস্তে সেটাও শুরু করেন। প্রথম দিকে খুব বেশি আগ্রহ ছিল না কোয়েলের। কিন্তু কখন যে ভালোবাসা জন্মে গিয়েছে তা তিনি বুঝতেও পারেননি।

মাত্র ১০ বছর বয়সে মেয়েকে ভারোত্তোলন শেখার কেন্দ্রে ভর্তি করে দিয়েছিলেন মিঠুন বর। প্রশিক্ষণ নিয়ে জেলা থেকে রাজ্য, সেখান থেকে জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদকও জিতেছে কোয়েল। খেলার প্রতি টান এতটাই যে রাত দেড়টা নাগাদ প্রশিক্ষণের জন্য পৌঁছে গিয়েছিলেন মাঠে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল