ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের যুগলবন্দীতে দিনভর ভিজবে বাংলা

পশ্চিমী ঝঞ্ঝা এবং বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, এই জোড়া ফলায় এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কেবলমাত্র কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে এদিন। ২৬ জানুয়ারির পর থেকে ফের ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামবে। কিন্তু তারপরেই সম্ভবত পাততাড়ি গোটাবে শীত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোসাগরের তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়। তার ফলে গাঙ্গেয় বঙ্গে ফের হু হু করে জলীয় বাষ্প ঢুকবে। কিন্তু তার আগেই বাংলাদেশের ওপর তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে বঙ্গের বুকে হাজির হয়েছে এক পশ্চিমী ঝঞ্ঝাও। আর এই ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের যুগলবন্দীতে রবিবার দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। বেশ কিছু জেলায় ভারী শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু তার থেকেও বড় আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়েছেন, জানুয়ারির শেষ লগ্নে এক দফা শীতের পরই উত্তুরে হাওয়া পশ্চিমবঙ্গ-তথা পূর্ব ভারত থেকে পাততাড়ি গোটাতে পারে। অর্থাৎ শীত আর হাতে গোনা কয়েকদিনের অতিথি মাত্র।

রবিবার সকালে বাংলার প্রায় সব জেলাতেই মানুষের ঘুম ভেঙেছে ঘন কুয়াশা আর মেঘের মধ্যে। কোথাও কোথাও তো সকাল থেকেই শুরু হ্যে গিয়েছে বৃষ্টি। আর এই আবহাওয়ার জেরেই পারাও চড়েছে বঙ্গে। বীরভূমের শ্রীনিকেতন হোক কী পশ্চিম বর্ধমানের পানাগড় সেখানেও পারা ছুঁয়ে ফেলেছে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কলকাতাতেও রবি ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এদিন দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী ২৫ জানুয়ারি ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখ থাকে বদলাতে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। দেখা মিলতে পারে শীতের। তবে সেই শীত কতদিন স্থায়ী হবে তা এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

রবিবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বাড়বে রাতের তাপমাত্রাও। পশ্চিমী ঝঞ্ঝা এবং বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, এই জোড়া ফলায় এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কেবলমাত্র কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে এদিন। ২৬ জানুয়ারির পর থেকে ফের ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামবে। অর্থাৎ জানুয়ারির শেষ কটা দিন শীতের আমেজ পাবে রাজ্যবাসী। কিন্তু তারপরেই সম্ভবত পাততাড়ি গোটাবে শীত।

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়