৯’দিন পরেই শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আর ৯ দিন বাদেই এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা(Kolkata Book Fair) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সম্মানীয় অতিথি হিসাবে স্পেন এর মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদর। এছাড়াও থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই বছরে প্রায় ৭০০ ছোট বড় বইয়ের স্টল(Book Stall) এবং ২০০ লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করছে। ৯ টি তোরণের মাধ্যমে বইমেলায় প্রবেশ করা যাবে।

উল্লেখযোগ্য ভাবে দিশত জন্মবর্ষ উদযাপন বইমেলায় দুটি স্টল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারিচরণ সরকারের নামে। বইমেলায় যাতায়াতের জন্য যথেষ্ট পরিমাণে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের বাস পরিষেবা থাকবে।
এছাড়া, এই বছর বইমেলাকে পরিবেশ বান্ধব করে তোলার জন্য বনদপ্তর এগিয়ে এসেছে। তারা সাজিয়ে তুলবে পরিবেশ বান্ধব সবুজ বইমেলা করার লক্ষ্যে। গিল্ড সূত্রের খবর, মেট্রো(Metro) পরিষেবা থাকার জন্য এই বছর আরও ভিড় হতে পারে। ফলে নিরাপত্তা ব্যাবস্থাও ঢেলে সাজানো হয়েছে।

সিসিটিভি(CCTV) ক্যামেরা থাকবে গোটা বইমেলা জুড়ে। এই বছরই প্রথম বইমেলায় অংশ নিচ্ছে থাইল্যান্ড। বইমেলাতে থাকছে বইমেলা প্রাঙ্গণ। নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের একাধিক জোন থাকছে। বইমেলা প্রাঙ্গণের বাইরে থাকছে খাবার গরম করা ও রান্নাবান্নার ব্যবস্থা।এবছর যারা ব্যস্ততার দরুন এবং অসুস্থতার দরুন কলকাতা বইমেলায় আসতে পারবেন না তারা যাতে অনলাইনে ঘরে বসে বইমেলা প্রাঙ্গণের খুঁটিনাটি সব খবর এবং ছবি দেখতে পান সেই ব্যবস্থাও করছে কর্তৃপক্ষ। এ বছর এই বইমেলাতে বিশেষ বই মেলা বাম্পার লটারি(Book Fair Bumper Lottery) ব্যবস্থা করা হয়েছে। যেখানে বিজেতারা ২৫ হাজার টাকা মূল্যের বই কেনার কুপন পাবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল