৩০ শে জানুয়ারি দুপুর দুটোয় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: কলকাতা বইমেলার উদ্বোধনের সময়ের পরিবর্তন হলো এবার। বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টার সময় ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে। ৩০ জানুয়ারি দুপুর ২টায় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সোমবার দুপুরে সল্টলেকে(Saltlake) মেলা প্রাঙ্গন পরিদর্শন করতে এসে এমনটাই জানান ,গিল্ড এর সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন গিল্ড-এর সভাপতি সুধাংশু শেখর দে, বিধাননগর(Bidhannagar) কমিশনারেটের পুলিশ কমিশনার(cp) গৌরব শর্মা সহ বিধাননগর পুলিশ আধিকারিকরা, পূর্ত দপ্তর ও বিধাননগর কর্পোরেশনের প্রতিনিধিরা।

৪৬ তম কলকাতা বইমেলা(Bookfair) শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি। এবার থিম কান্ট্রি ‘স্পেন’। কলকাতা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সল্টলেক বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন গিল্ড((Guild)) এর প্রতিনিধি দল এবং বিধাননগর পুলিশ কর্তারা। জানা গিয়েছে, এবার সল্টলেকের বই মেলা ঘিরে কড়া নিষিদ্ধ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে । ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি থাকছে ওয়াচ টাওয়ার। এবার মেলার বাইরে খাবার গরম করা এবং রান্নার ব্যবস্থা করা হয়েছে ।

মোট ছোট বড় মিলে ৯০০স্টল এবার কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে। একাধিক গাড়ি পার্কিং(Car Parking) এর ব্যবস্থার পাশাপাশি গাড়ি পার্কিং স্পটগুলিতেও থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরাতে মনিটরিং সিস্টেম। আগামী বছর থেকে সল্টলেকে কলকাতা বইমেলা প্রাঙ্গণে পথচারীদের রাস্তা পারাপারের জন্য সাবওয়ে ব্যবস্থা চালু হবে। কলকাতা বইমেলা প্রাঙ্গণের পাশাপাশি চারপাশের উদ্যান এবং পেছনে পুস্করনিকে আলো দিয়ে বিশেষভাবে সাজানো হবে। মেলা প্রাঙ্গনে একাধিক বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল