অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টেও স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আজ, মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই সঙ্গে তৃণমূল সাংসদের রক্ষাকবচের মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

রাজ্যে পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ১৩টিতে রক্ষাকবচ পেয়েছেন তিনি। বাকি তিনটি মামলায় রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। সেই আর্জির ভিত্তিতেই আজ, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বাকি তিনটি মামলাতেই রক্ষাকবচ দিয়েছেন অভিষেককে।

আরও পডুন: জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আজ, মঙ্গলবার রাজ্যের হয়ে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এসভি রাজু সওয়াল করতে গিয়ে এই রক্ষাকবচের তীব্র বিরোধিতা করেন। তিনি শুনানি পর্বে বলেন, ‘এই আবেদনের বিরোধিতা করা হচ্ছে। কোন অন্তর্বর্তী নির্দেশ নয়। তাঁর আগাম জামিন চাওয়া উচিৎ ছিল। এই মামলার কোনও গ্রহণযোগ্যতাই নেই।’ তার উত্তরে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘যদি অন্তর্বর্তী স্থগিতাদেশ বা রক্ষাকবচ না দেওয়া হয়, তাহলে এর আগে ডিজে বাজানোর জন্য যে রক্ষাকবচ দেওয়া হয়েছে সেটা অর্থহীন হয়ে যায়।’ পাল্টা এসভি রাজুর সওয়াল, ‘অভিষেকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।’ বিচারপতির প্রশ্ন, ‘এই অভিযোগ গুলি কি অভিজিৎ দাসের (ববি) করা? যিনি তাঁর কাছে হেরে গিয়েছিলেন? কোন সময় এই FIR করা হয়েছে দেখুন। এটা কি যথেষ্ট নয় অন্তর্বর্তী স্থগিতাদেশের জন্য। তদন্তের অগ্রগতি কী হয়েছে সেটাও দেখতে চায় আদালত। পুলিশ তদন্ত করুক।’ তারপরেই তৃণমূল সাংসদকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের