জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে জার্সি বদল করেছেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া। পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাতে যেতেই তৃণমূলের হাত ছেড়ে এখন এনসিপিআই-তে ভিড়েছেন তিনি। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী সঙ্গীতা বসুনিয়া সিতাইয়ের বিধায়ক। কোচবিহারে ঘাসফুল শিবিরে একমাত্র বিধায়ক। তিনিও সুযোগ বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এখন ঋতব্রত শিবিরে। কিন্তু যাঁদের ভোটে, যে কর্মীদের পরিশ্রমে আজ সাংসদ-বিধায়ক হয়েছেন তাঁদেরই মতামত না নিয়ে নিজেদের পিঠ বাঁচাতে দল বা শিবির বদলেছেন জগদীশ-সঙ্গীতারা। যদিও তারপর থেকে নিজেদের এলাকায় জাননি তাঁরা। কিন্তু গতকাল, সোমবার কোচবিহারে নিজেদের বাড়িতে যেতেই জনরোষের মুখে পড়লেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া।

জগদীশচন্দ্র এখন ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন। এতদিন তিনি দিল্লিতেই ছিলেন। ছেলের চিকিৎসার কারণে তৃণমূল বিধায়ক তথা তাঁর স্ত্রী সঙ্গীতা কলকাতায় ছিলেন বলে জানা গিয়েছে। গত ৪ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর একবারই সাংসদ স্বামী এবং বিধায়ক পত্নীকে জেলার প্রশাসনিক বৈঠকে দেখা গিয়েছিল। কিন্তু তখনও বাড়ি যাননি তাঁরা। গতকাল, সোমবার রাতের অন্ধকারে পুলিশি নিরাপত্তায় সিতাই বাজার এলাকায় নিজেদের বাড়িতে গিয়েছিলেন জগদীশ-সঙ্গীতা। সেই খবর চাউর হতেই জনরোষ আছড়ে পড়ে তাঁদের বাড়ির উপর। এনসিপিআই- সাংসদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার কিছু মানুষ। যদিও তাদের হাতে কোনও দলের পতাকা ছিল না। কিন্তু বুঝতে কারোর বাকি ছিল না যে বিক্ষোভ কারা আসলে দেখিয়েছে।

আরও পডুন: আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

প্রবল হট্টগোলের মধ্যে জগদীশচন্দ্র বসুনিয়াদের বাড়িতে পুলিশ যায়। কিন্তু বিক্ষোভ তখনও থামেনি। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সাংসদ এবং বিধায়ক। তাঁরা রাত ১২টা নাগাদ বাড়িতে ঢুকেছিলেন। রাত ২টো নাগাদ পুলিশি নিরাপত্তার মাঝেই বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী-স্ত্রী। সিতাই থেকে তাঁরা কোচবিহারের দিকে রওনা দেন।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ