আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মঞ্চে থাকবেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরশুম শেষ করে, নতুন উৎসব শহরজুড়ে। বৃহস্পতিবার থেকে শহরে চালু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শহরেজুড়ে এখন শুধুই বড় বড় কাটআউট। বৃহস্পতিবার বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন শোলের পরিচালক রমেশ সিপ্পি, সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, পরিচালক সুজয় ঘোষ। থাকবেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এই বছর চলচ্চিত্র উৎসবের ট্যাগলাইন ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। এই অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। সপ্তপদী ছবি দিয়ে উদ্বোধন হবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নন্দন চত্বর হয়ে উঠেছে সিনেমার বাড়ি। বড় বড় দেওয়ালে কলকাতার অভিজাত বাড়ির আদল ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আঁকা হয়েছে সপ্তপদীর একাধিক দৃশ্যেক ছবি। একতারা মঞ্চে সিনেআড্ডার আয়োজন করা হয়েছে। ৮ নভেম্বর থেকে এই সিনে আড্ডা বসছে।উৎসবের প্রতিদিনই সিনেমার সঙ্গে এই মঞ্চে সিনেমার গানের ডালি নিয়ে হাজির হবেন জনপ্রিয় শিল্পীরা। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের সিনেমার তালিকা।

 চলতি বছর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। তাই তাঁকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ঋত্বিক ঘটকের ৬টি ছবির পুনরুদ্ধারকৃত সংস্করণ। সেখানে দেখানো হবে, বাড়ি থেকে পালিয়ে, তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, কোমল গান্ধার, সুবর্ণরেখার মতো কালজয়ী ছবিগুলি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা