বইমেলা উপলক্ষ্যে রবিবার বাড়তি মেট্রো চলবে ব্লু লাইনে, সরস্বতী পুজোয় কমছে পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন হচ্ছে। তাই ভিড় বাড়ছে। কিন্তু এই ভিড় ঠেকাতে এবার যাত্রীদের কথা মাথায় রেখে রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামীকাল ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী এবং সরস্বতী পুজোর দিনে ব্লু ও ইয়োলো—দুই লাইনে কম সংখ্যায় চলবে মেট্রো চলবে। যদিও যাত্রীদের দাবি, সরস্বতী পুজোর দিনেও বাড়তি মেট্রো চালানো দরকার ছিল। কারণ এই দিনে সাধারণ মানুষ নানা জায়গায় ঘুরতে যান। সেক্ষেত্রে কম মেট্রো পরিষেবা থাকলে ভিড় বাড়বে এবং মানুষজনের সফর করতে অসুবিধা হবে।

এদিকে ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী থাকায় সরকারি অফিস–কাছারি ছুটি থাকে। আর তার সঙ্গে সরস্বতী পুজো জুড়ে যাওয়ায় ভ্রমণের পরিবেশ তৈরি হবে। সেক্ষেত্রে আজ বইমেলার উদ্বোধন হয়ে গেলে আগামীকাল থেকে ভিড় বাড়বে। তাই মেট্রো পরিষেবা বাড়ানো উচিত ছিল বলে যাত্রীদের মত। কিন্তু মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি রবিবার ব্লু লাইনে ১৩০টির পরিবর্তে ১৬০টি মেট্রো চালানো হবে। দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া–সহ স্টেশন থেকেই পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। আর শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে।

অন্যদিকে শহিদ ক্ষুদিরাম–দমদম লাইনে শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। আর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম লাইনে এই রুটের শেষ ট্রেনের সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। আগামীকাল নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোয় কম থাকবে মেট্রো পরিষেবা। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় ভিড় কম থাকবে মনে করে ব্লু লাইনে ট্রেন সংখ্যা কমাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও পরিস্থিতি হবে উল্টো বলেই সাধারণ মানুষের দাবি। আরও জানা গিয়েছে, দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম লাইনে ২৭২টি মেট্রোর বদলে ২৩৬টি মেট্রো চলবে। অর্থাৎ কমে যাচ্ছে পরিষেবা। তবে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর রুটে দুটি বিশেষ আপ ট্রেন চলবে।

এছাড়া প্রথম মেট্রোর সময়েও আনা হয়েছে বদল। শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর লাইনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে। তবে মহানায়ক উত্তমকুমার রুটের সময়সূচিতে বদল হচ্ছে না। রাতের শেষ মেট্রোও আগেই চালানো হবে। শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর লাইনে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটের বদলে ৯টা ৩৩ মিনিটে। ইয়োলো লাইনে ব্যাপক কাটছাঁট হচ্ছে পরিষেবা। ২৩ জানুয়ারি ইয়োলো লাইনেও পরিষেবা কমবে। ১২০টির বদলে ৯২টি মেট্রো চলবে। রাতে নোয়াপাড়া–বিমানবন্দর শেষ মেট্রো ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। আর বিমানবন্দর– নোয়াপাড়া শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৮ মিনিটে। তবে অরেঞ্জ ও পার্পেল লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের