আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: নিটে প্রশ্নপত্র ফাঁসে আন্দোলনের নামে গতকাল, শুক্রবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় তাণ্ডব চলে। ছাত্রদের মিছিলে ঢুকে আন্দোলনকে বিপথে চালনা করে বেশ কিছু দুষ্কৃতী। তারাই ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড বাঁধায়, ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। ব্যাহত হয় যান পরিষেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইকিং করে পুলিশ, পরে মৃদু লাঠিচার্জ করলে পাল্টা হামলা চালায় ওই বিক্ষোভকারীরা। পুলিশের দিকে জুতো-বোতল ছোড়া হয়। ওই খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহের শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছিলেন এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। ছাত্রদের আড়ালে কারা রয়েছেন, সেটা চিহ্নিত করা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরই আজ, শনিবার কড়া পদক্ষেপ করল পুলিশ। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে পাঁচজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। তাদের বিরুদ্ধে গুণ্ডাদমন আইন লাগু করা হবে বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

তবে কাদের আটক করা হয়েছে? নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আজ, শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘ককরোচ মার্চ ব্যানারে কর্মসূচি ডাকা হয়েছিল। দেব দীপ্ত গঙ্গোপাধ্যায় উদ্যোক্তা। পুলিশকে সংযত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে তবেই পদক্ষেপ করার নির্দেশ ছিল। আন্দোলনে গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু সেখানে গন্ডগোল হল। ককরোচ পার্টি বলেছে, বামপন্থীদের ছাত্র সংগঠনগুলি ঢুকে পড়ে। এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, এআইএসএফ-সহ অনেকেই। তার মধ্যে ছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার লোক। যারা ছাত্র নয়, নিটের সঙ্গে কোনও যোগ নেই। ভোটে হারারা রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস, গার্ডেনরিচ, নিউটাউন থেকে সব এসেছে। ডোরিনা ক্রসিংয়ে জলের বোতল, জুতো, পুলিশকে ছোড়ে। সাংবাদিকদের উপর হামলা চালায়।’

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী