এবার এক বাসেই পৌঁছে যান ডুয়ার্স, জেনে নিন ভাড়া ও সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতা থেকে এক বাসে পৌঁছানো যাবে লাটাগুড়ি। আসলে শীতকালে বহু পর্যটক উত্তরমুখী হন। বেশিরভাগ মানুষই পছন্দ করেন ট্রেন জার্নিকে। কিন্তু এখন তো ট্রেনের টিকিট পাওয়ারও সমস্যা। তবে এবার ডুয়ার্স যাওয়ার জন্য আর ট্রেনের উপর ভরসা করতে হবে না। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চালু হলো বাস।

জানা গিয়েছে, প্রতিদিন বিকেলে জয়গাঁ থেকে মাদারিহাট, বীরপাড়া রুট হয়ে চালশা, লাটাগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি সড়ক পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। একইভাবে সন্ধ্যায় ধর্মতলা থেকে লাটাগুড়ি হয়ে পৌঁছাবে জয়গাঁ। রবিবার অর্থাৎ আজ ৯ই নভেম্বর থেকেই বাসটি চালু হতে চলেছে। পর্যটন ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন এই বাস চালু হলে লাটাগুড়ি থেকে কলকাতা আসার দারুণ সুযোগ পাবেন পর্যটকরা । আর পর্যটক সংখ্যা বাড়লে ব্যবসার উপরেও তার প্রভাব পড়বে। বাসটি জয়গাঁ থেকে বিকেলে ছাড়বে বিকেল সাড়ে চারটের দিকে। কলকাতা থেকে ছাড়বে সন্ধ্যা সাড়ে ছ‘টায়।

দীর্ঘ সময় ধরেই পর্যটন মহলের দাবী ছিল ডুয়ার্সের সঙ্গে কলকাতার সড়কপথে সরাসরি যোগাযোগ। অনেক ক্ষেত্রে দেখা যেত ট্রেনের টিকিট না পেয়ে বহুজন পরিকল্পনা বাতিল করতেন। এবার সেই সমস্যার সমাধান হল বাসের মাধ্যমে। মাথা পিছু বাস ভাড়া ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। রাতে খাবারের ব্যবস্থাও রয়েছে জার্নির সঙ্গেই। একইসঙ্গে বাসের মধ্যে থাকছে বায়ো টয়লেট। লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেছেন, “পর্যটন মহলের বহুদিনের দাবি ছিল দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটানো। আশা করি এই নতুন উদ্যোগে পর্যটকরা উপকৃত হবেন।”

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন