এই মুহূর্তে

কলকাতায় যুবতীর অস্বাভাবিক মৃত্যু, গলার চিহ্নে বাড়ছে রহস্য

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবতীর নাম পুষ্পা কুমারী। শিবতলা লেন এলাকার বাসিন্দা। এদিন যুবতীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক পরীক্ষায় তরুণীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এতেই রহস্য আরও বাড়ে। হাসপাতাল কতৃপক্ষের তরফে সঙ্গে সঙ্গে নারকেলডাঙ্গা থানায় খবর দেওয়া হয়। মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত ১৪ জানুয়ারি দুপুরের দিকে এক প্রতিবেশী পুষ্পাকে তাঁর ঘরের বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেই সময় তরুণীর বাবা রাজনারায়ণ শা বাড়িতে ছিলেন না। বিষয়টি জানানোর পরেই দ্রুত তিনি বাড়ি ফিরে আসেন এবং মেয়েকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।তবে চিকিৎসার আর সুযোগ হয়নি। হাসপাতালে পৌঁছনোর পরেই পুষ্পাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: চেয়ারের মর্যাদা রক্ষা করলে মানুষ সম্মান করবে, কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

তরুণীর মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। গলার কাছে একাধিক আঘাতের চিহ্ন কিভাবে এলো,নেপথ্যে কোনো অস্বাভাবিক ঘটনা রয়েছে কিনা সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ