চেয়ারের মর্যাদা রক্ষা করলে মানুষ সম্মান করবে, কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে SIR নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, রেজিস্টার সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না বাংলায়। ইচ্ছে করে নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, ভোট কীভাবে হবে? কমিশন, বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রী মিলে নির্বাচন করবে? তাহলে ১ শতাংশ ভোটারও থাকবে না। উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি বলেন, চেয়ারের মর্যাদা রক্ষা করুন। তাহলেই মানুষ আপনাকে সম্মান জানাবে।

তিনি বলেছেন, কোর্টে মামলা চলছে, বিষয়টি সেখানে দেখা হবে। মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। মানুষের জন্য লড়াই জারি থাকবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চলছে চলবে। আগামী দিনে আরও জোরদার হবে। এসআইআর-র নথিতে মাধ্যমিকের অ্যাডমিট কেন গ্রহণযোগ্য নয়? ডোমিসাইল সার্টিফিকেটও নেওয়া হচ্ছে না। বার বার নোটিশ বদলে দেওয়া হচ্ছে। ২ মাসে ২০০ বার নোটিশ এসেছে। বিএলওরা কাজের চাপে পাগল হয়ে যাচ্ছে। বহু মানুষের মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইচ্ছে করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি পরিকল্পনা করে এটা করছে। নিজেরা ভোটে পারবে না, তাই ঘোট পাকাচ্ছে। করছে লুট, বলছে ঝুট। সংখ্যালঘুদের শান্ত থাকার ও ধৈর্য ধরার কথা বলেছেন। উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। প্রায় ১৮ একর জমির ওপর মন্দির নির্মাণ করা হবে। এই মন্দির নির্মাণের দায়িত্বে থাকবে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো। সঙ্গে থাকছে জেলা স্তরের সমস্ত দফতর, পূর্ত দফতর৷

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর