কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার হল সোনা, হিরের গহনা। একাধিক সোনার চেন, নেকলেস, চুড়ি, হিরের আংটি উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার হল সোনা, হিরের গহনা। একাধিক সোনার চেন, নেকলেস, চুড়ি, হিরের আংটি উদ্ধার করা হয়েছে। যেগুলির মূল্য আনুমানিক কয়েক কোটি টাকা। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এই বিপুল গহনা কোথায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বুধবার (৫ অগস্ট) বিকেলে সূত্র মারফৎ থানা খবর পায় যে, রুপো ও সোনার গহনা পাচার করা হচ্ছে, এয়ারপোর্টে নিয়ে আসা হচ্ছে, কার্গো এলাকা দিয়ে ওই গহনা পাচারের পরিকল্পনা করা হয়েছে। খবর পেয়েই এয়ারপোর্ট চত্বর জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করে NSCBI থানার পুলিশ। থানার ফোর্স এলাকায় নিরাপত্তা বাড়ায়। এবং নাকা চেকিং শুরু করে। তাতেই ব্যাপক সাফল্য মেলে। নাকা চেকিংয়েই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণের সোনার গহনা। উদ্ধার করা হয় একটি স্কুটিও।

এক সন্দেহভাজন ওই স্কুটি নিয়ে কার্গো এলাকা দিয়ে পালাবার চেষ্টা করে, সেই সময়েই পুলিশ ওই স্কুটিকে আটকে তলাশি অভিযান শুরু করে। প্রায় ৪০০ গ্রাম সোনার গহনা ও ৯০০ গ্রাম রূপোর গহনা উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই স্কুটি চালকের নাম রামাবতার শর্মা, তিনি রাজস্থানের বাসিন্দা। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার (৬ অগস্ট) অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশ বিষয়টি আরও খতিয়ে দেখার জন্যে হেফাজত রাখার আবেদন জানাবে। এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে, সেটাও খতিয়ে দেখা হবে।

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে