Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে ১০ দিনের বিশেষ অভিযানে নামছে পুলিশ

রামপুরহাটের বকটুইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে যাতে আর কোনও রামপুরহাটকাণ্ড না ঘটে, তার জন্য বড়সড় পদক্ষেপ নিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। আগামী ১০ দিনের মধ্যে রাজ্যজুড়ে থাকা সব বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিটি থানাকেই এ বিষয়ে বিশেষ অভিযান চালাতে বলেছেন। পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান তদারকি করতে পদস্থ পুলিশ আধিকারিকদেরও জেলায়-জেলায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম স্বাক্ষরিত এক নির্দেশিকায় বলা হয়েছে, ‘রাজ্যে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধারের জন্য প্রতিটি থানাকে ১০ দিনের বিশেষ অভিযান চালাতে হবে। পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বিশেষ অভিযানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে হবে। সংশ্লিষ্ট রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ও এডিজিরা বিভিন্ন জেলায় গিয়ে বিশেষ অভিযানের উপরে নজরদারি চালাবেন এবং তদারকি করবেন। অভিযানে কী পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা প্রতিদিন সেই রিপোর্ট পাঠাবেন। ডিআইজি ও এডিজি’দেরও প্রতিদিন রিপোর্ট দিতে হবে।’

পাশাপাশি বিভিন্ন জায়গার রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক গোষ্ঠীবাজির সর্বশেষ খবর সংগ্রহে জেলায় থাকা গোয়েন্দা আধিকারিকদের আরও ত‍ৎপর হওয়ারও নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নেটওয়ার্ক ও ইনফরমারদের সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড এবং গ্রামের ক্ষেত্রে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ নজর রাখতেও বলা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের