২১ ফেব্রুয়ারি দেওয়া হবে ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি, ঘোষণা মমতার

আগামী ২১ ফেব্রুয়ারি বাংলার ২১ লক্ষ ১০০ দিনের কাজের মজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের মজুরির টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। ঘোষণা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজের মজুরি(Wages of 100 Days Work Project) বাবদ বাংলার(Bengal) ২১ লক্ষ Jobcard Holders-দের(21 Lakhs Job Card Holeders) ৭ হাজার টাকা আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। বার বার সেই টাকা চেয়েও মেলেনি। সেই টাকা আদায়ের দাবিতে গতকাল অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে কলকাতার রেড রোডে টানা ৪৮ ঘন্টার ধর্না কর্মসূচী শুরু করেছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই মঞ্চ থেকেই এদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি তিনি ঘোষণা করে দিলেন যে আগামী ২১ ফেব্রুয়ারি বাংলার ২১ লক্ষ ১০০ দিনের কাজের মজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের মজুরির টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। আগামী দিনে বাংলার যে সব মানুষ আবাস যোজনার টাকা পাননি তাঁদেরও টাকা দেবে রাজ্য সরকার সেটাও জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

দেশের সব রাজ্যের জন্য ১০০ দিনের কাজের টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। ইথচ গত ২ বছর ধরে বাংলার জন্য ১ টাকাও বরাদ্দ করা হয়নি। বাংলার গরীব মানুষেরা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও আজও তাই মজুরীহীন হয়েই রয়েছেন। সেই টাকা আটকে রাখার জেরে গ্রামবাংলা রীতিমত ফুঁসছে বিজেপির ওপর। সেই খবর রাখেন মমতাও। তিনি এটাও জানেন যে, ২৪’র ভোটের আগে বিজেপি বাংলার মানুষদের এই বকেয়া টাকা মোটেও ছাড়বে না। কেননা তাঁরা বাংলার মানুষকে ভাতে মারার তাল করেছে।

আর তাই তিনিও দেরী করেননি লোকসভার ভোটের মুখে তাঁর তুরুপের তাস খেলে দিতে। সাফ জানিয়ে দিলেন বাংলার যে ২১ লক্ষ শ্রমিক ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাঁদের প্রাপ্য মজুরি পাননি সেই মজুরি এবার রাজ্য সরকারই দিয়ে দেবে। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। যারা আবাস যোজনার টাকাও পাননি তাঁদেরও আগামী দিনে টাকা দেবে রাজ্য সরকারই। ওয়াকিবহাল মহলের ধারনা, মমতার এই মাস্টারস্ট্রোক গ্রাম বাংলার বুকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। 

এদিন ধর্না মঞ্চ থেকে মমতা বলেন, ‘রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে না। রাজ্যের যে ২১ লাখ মানুষের ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে আমরাই। আগামী ২১ ফেব্রুয়ারি এই ২১ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কী ভাবে ভাতে মারবে। আমি আমার প্রথম পদক্ষেপ আজ করছি। ২১ লাখ মজদুর যাদের কেন্দ্র টাকা দেয়নি তাঁদের আমরা টাকা দেব। আবাসন ১১ লাখের ক্ষেত্রে ক্লিয়ার করেনি। আমি আবাসনের ঘোষণা আজ করব না। ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমরা ভিক্ষা চাই না। এটা মানুষের হকের টাকা। তাঁদের নিজেদের টাকা। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন। ১০০ দিনের কর্মীদের .৩ বছর ধরে টাকা আটকে রাখা হয়েছে। আমরা ২১ ফেব্রুয়ারি তাঁদের টাকা দিয়ে দেব।

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা