এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশে আগে ফ্রিজ হওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। তবে সেই স্বস্তির মধ্যেই ফের নতুন করে চাপ বাড়ল সংগঠনের উপর। তদন্তের স্বার্থে এবার আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। রাজ্য পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে নতুন করে ১২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ককে। পুলিশের আবেদন মেনে সেগুলি ফ্রিজ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এর মধ্যে তিনটি আপাতত ব্যবহার করতে পারছে তৃণমূল। ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটি টাকার বেশি টাকা রয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। নতুন করে ফ্রিজ করা ১২টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে। প্রথমেই পুলিশ ৩ টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল যাতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আপাতত ওই সব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। যে কোনও দু’জন, যাঁদের সই করার ক্ষেত্রে অনুমোদন আছে, তাঁরাই ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের খরচপত্র জানানো হবে তাঁকে। কাউন্টার সইও করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। বাকি অ্যাকাউন্টেও রয়েছে ইডি-র নজর। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে।

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

‘৯৫ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সরে যেতে দ্বিধা বোধ করবে না’, সতর্কবার্তা সঙ্ঘের

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

মহার্ঘ বিমানের জ্বালানি, বাড়তে চলেছে ফ্লাইটের টিকিটের দাম!

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ