বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গুর বলি ১। দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রী সারণী বন্দ্যোপাধ্যায় (১৩) দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা। বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল সে। বর্ষার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারাল সে। গত ১৯ জুন কলকাতার তপসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই নাবালিকা। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালেমৃত্যু হয়েছে বছর ১৩-র ওই ছাত্রীর। নাবালিকার মৃত্যুতে এলাকায়  শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথামে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে অবস্থার অবনতির পরে ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় তপসিয়ার হাসপাতালে। আইডিতে নেওয়ার কথা থাকলেও অবস্থা খারাপ থাকার জন্য বেসরকারি হাসপাতালেই নিয়ে যাওয়া হয়।  বুকে এক্সরে করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে ফুসফুসে জলও জমেছিল। আগের হাসপাতাল ফুসফুসে জল জমার কথা জানায়নি। তপসিয়ার হাসপাতালে সেই জল কিছুটা হলেও বের করা হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে। কিন্তু তারপরেও তাঁকে বাঁচানো যায়নি। শনিবার সকালে মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর।

বর্ষা আসার আগে থেকেই ডেঙ্গু আতঙ্কে কাঁপে মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। এবারও তাই হয়েছে। কিন্তু এবার বর্ষার শুরুতেই এল খারাপ খবর। বৃষ্টি তেমনভাবে শুরু না হলেও ডেঙ্গু তার প্রভাব বিস্তার করেছে। মৃত্যুও হয়েছে একজনের।

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন