১৯ ডিসেম্বর পুরভোট! সরকারের আর্জিতেই সিলমোহর দিতে পারে কমিশন

সরকারের প্রস্তাবেই সিলমোহর। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারের প্রস্তাবেই সিলমোহর? আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন? আলোচনা শুরু হয়েছে কমিশনের অফিসে। গত মঙ্গলবার রাজ্যের তরফে ১৯ ডিসেম্বরে পুরভোট করানোর জন্য চিঠি যায় কমিশনে। পুর ও নগরোন্নয়ন দফতরের চিঠি পৌঁছায় কমিশনে, আর তাতেই সিলমোহর দিতে চলেছে কমিশন, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তবে ইভিএমেই পুরভোট করাতে চলেছে কমিশন। কালীপুজোর পড়েই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, সরকারের দেওয়া তারিখেই দুটি পুরসভায় ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। সরকারের তরফে ইতিমধ্যেই হাওড়া ও কলকাতায় ভোট করানো নিয়ে প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে বলে জানা গিয়েছে। পুর দফতরের এক কর্তার কথায়, ‘প্রথা এবং আইন মেনে প্রস্তুতি শুরুর পথে হাঁটছে সরকার। আনুষ্ঠানিক ভাবে কমিশনের কাছে প্রস্তাব করে চিঠি পাঠানো হয়েছে।’ রাজ্যে এখনও ১১৪টি পুরসভায় ভোট হওয়া বাকি। প্রতিটি জায়গাতেই প্রশাসকেরা কাজ চালাচ্ছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে চায় রাজ্য সরকার। দুই পুরনিগমের ভোটের ফলপ্রকাশ করা হবে ২২ ডিসেম্বর, বুধবার। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। তবে করোনার দাপট কম থাকলেই ভোট করানোর আর্জি জানানো হয়েছে। আর তারপরেই চিন্তাভাবনা করে কালীপুজোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ