বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, বের করে দেওয়া হল মার্শাল দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভায় চলতি বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে বিজেপি বিধায়করা। গত সপ্তাহের পরেও বদল ঘটেনি পরিস্থিতির। সোমবার শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভার সিঁড়ির সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধাবসভায় কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার ফের উত্তাল হয়ে উঠেছে বিধানসভা।

গত সোমবার বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল মনোজ ওঁরাওকে। সেদিন শঙ্কর ঘোষকে সাবধান করা হয়েছিল। কিন্তু এই সোমবার শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে গোটা অধিবেশনের সাসপেন্ড করেছেন অধ্যক্ষ।

জানা গিয়েছে,  সোমবার অধিবেশন চলাকালীন কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন বিধায়ক অশোক লাহিড়ী। সেই সময় রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অধ্যক্ষের সিদ্ধান্তেই ওই বক্তব্য মোছা হয়েছে। এরপরেই পরিস্থিতির বদল হয়। স্লোগান দিয়ে, কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায় তারা। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ চেষ্টা করলেও লাভ হয়নি। বিজেপি বিধায়কদের সংযত হওয়ার কথাও বলেন। সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিন্তু তারপরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান চলতেই থাকে। তারপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।

রীতিমতো মার্শাল ডেকে ওই ৪ বিধায়ককে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বেরিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসেন বিধায়করা। কাউকে কাউকে বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়তেও দেখা যায়। বিধানসভার বাইরে যখন এই অশান্তি চলছে, তখন বিধানসভার মধ্যে বিল নিয়ে আলোচনার শুরুর নির্দেশে দেন স্পিকার।  বিধানসভার সিঁড়িতে বসেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। সেখানেও শান্তি ছড়ায়। ক্রমাগত সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?