হরিদেবপুরের স্কুল হোস্টেলে ৪ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার ২

ঘটনার তদন্তে নেমে ৪ অভিযোগকারী ছাত্রী-সহ আরও ২ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। গ্রেফতার হয়েছেন হোস্টেলের ওয়ার্ডেন ও তাঁর স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতা(Kolkata) শহরে স্কুল হোস্টেলে(Hostel) ৪ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির(4 Girls Molested) অভিযোগ উঠল ওই স্কুলেরই মহিলা ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে(Haridevpur)। ইতিমধ্যেই সেই ঘটনার জেরে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলা ওয়ার্ডেন এবং তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ৪ অভিযোগকারী ছাত্রী-সহ আরও ২ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ছাত্রীদের শারীরিক পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে হোস্টেল কর্তৃপক্ষের তরফে কিছু পাওয়া যায়নি। শ্লীলতাহানির শিকার হওয়া ছাত্রীরা প্রত্যেকেরই ১৩ থেকে ১৪ বছর বয়সী।  

আরও পড়ুন, সেমি সেমিকন্ডাক্টর কারাখানার জন্য জমি দিতে প্রস্তুত রাজ্য, বিনিয়োগ হবে ৬০ হাজার কোটি

জানা গিয়েছে, হরিদেবপুর থানার উলটোদিকেই থাকা সেন্ট স্টিফেন স্কুলের(St. Stephen’s School) হস্টেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওই হোস্টেলে যারা কাজ করেন তাঁরা সকলেই মহিলা। যারা থাকে তারা সকলেই মেয়ে। কার্যত কোনও পুরুষের সেখানে ঢোকার কোনও অধিকারই ছিল না। কিন্তু জানা গিয়েছে, হোস্টেলের মহিলা ওয়ার্ডেনের স্বামী হোস্টেল কর্তৃপক্ষকে না জানিয়েই সেখান থাকছিলেন আর সেই সময়েই ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ওই হোস্টেলের মহিলা ওয়ার্ডেন কয়েকদিন আগে বিয়ে করেন। তারপর তাঁর স্বামী এই হস্টেলে এসে মাঝেমধ্যেই থাকতেন। কিন্তু সেটা কর্তৃপক্ষকে জানানোই হয়নি। অভিযোগ, বেশ কয়েক দিন আগে ওয়ার্ডেনের স্বামী প্রথমে ১ ছাত্রীকে যৌন নিগ্রহ করেন। পরে আরও ৩ ছাত্রীকে যৌন নিগ্রহ করেন। প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন। গতকাল অর্থাৎ রবিবার যখন অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন, তখন ওই ছাত্রীরা তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায়।

আরও পড়ুন, পশ্চিম মেদিনীপুরের বুকে ৪টি নতুন Industrial Park গড়ার পথে রাজ্য সরকার

বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় বাকি অভিভাবকরাও হস্টেলের সামনে দাঁড়ান নিজেদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীকালে তাঁরা হরিদেবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানান এবং অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ওই মহিলা ওয়ার্ডেন ও তাঁর স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের ধারনা, হোস্টেলের আরও ছাত্রী এই শ্লীলতাহানির শিকার হয়েছে। সেই জন্য মূল ৪ ছাত্রী ছাড়াও তাঁরা আরও ২জন ছাত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখতে চাইছে। ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও বিবৃতি দেয়নি।

পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি, স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, পরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর