থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক দুর্লভ বিদেশি মাছ। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কার্গো বিভাগের মাধ্যমে পাঠানোর আগেই ৫৫০ টি চান্না বার্কা মাছ বাজেয়াপ্ত করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। উদ্ধার হওয়া মাছগুলির মোট বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে।

চান্না বার্কা মূলত একটি বিরল বিদেশি মাছের প্রজাতি। এটি ‘স্নেক হেড ফিশ’ নামেও পরিচিত। অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য এই মাছের চাহিদা রয়েছে। উদ্ধার হওয়া মাছগুলি ‘অ্যাকোয়া এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর জন্য বুক করা হয়েছিল। জানা গিয়েছে, হিন্দোল হালদার নামক এক ব্যক্তি বুকিং করিয়েছিলেন। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া মাছগুলির মধ্যে বেশ কয়েকটির দৈর্ঘ্য ১০ সেন্টিমিটারের বেশি। এই আকারের একটি মাছের বাজারদর প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আবার কিছু মাছের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার বা তারও বেশি পাওয়া গিয়েছে। সেগুলির এক একটির আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। 

আরও পড়ুন: অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

সব মাছের আনুমানিক বাজারমূল্য হিসাব করলে তা কয়েক কোটি টাকায় পৌঁছতে পারে বলে জানা গিয়েছে। তবে মাছগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কীভাবে সেগুলি মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালানোয় কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকেই মাছগুলি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। ঘটনায় চোরাচালান চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান