তৃণমূল জমানায় মুক্তি পেয়েছেন ৫৭৪ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি

চলতি বছরে এখনও পর্যন্ত ১৪৫জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে, তার মধ্যে ১৩৫ জন পুরুষ ও ১০ জন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার অজস্র প্রমাণ ছড়িয়ে-ছিটিয়ে। তাঁর কাছে ধনী-গরিবের কোনও ভেদ নেই। বিপদগ্রস্তদের পাশে ছুটে যান এক দৌড়ে। রাজ্যের বিরোধী নেত্রী থেকে প্রশাসনিক প্রধানের পদে উত্তরনের ক্ষেত্রেও তাঁর যে কোনও বদল ঘটেনি, ফের একবার প্রমাণ হলো। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে তৃণমূল জমানায় এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন কারাগার ও সংশোধনাগার থেকে ৫৭৪ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে মানবিকতার কারণে মুক্তি দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৪১ জন পুরুষ কয়েদি এবং ৩৩ জন মহিলা কয়েদি। সোমবার নবান্নের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সাধারণত ১৪ বছরের বেশি সাজা খাটলে এবং জেলে থাকাকালীন আচরণ সন্তোষজনক হলে  মানবিকতার কারণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের মুক্তি দেওয়া হয়। স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড (এসএসআরবি) বিভিন্ন সময়ে বন্দিদের মুক্তির বিষয়ে সুপারিশ করে রাজ্য সরকারের কাছে। রাজ্যে পালাবদলের পরে মোট ৬৬০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তির সুপারিশ করেছিল এসএসআরবি। তার মধ্যে ৫৭৪ জনকে ইতিমধ্যেই মুক্তি দিয়েছে রাজ্য সরকার।

এদিন নবান্নের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরে সবচেয়ে বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ১৪৫জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে, তার মধ্যে ১৩৫ জন পুরুষ ও ১০ জন মহিলা। ২০১১ সালে ৯ জন, ২০১২ সালে ১৩৪ জন, ২০১৩ সালে ৪৫ জন, ২০১৪ সালে ৪৪ জন, ২০১৫ সালে ২১ জন, ২০১৭ সালে চার জন, ২০১৮ সালে একজন, ২০১৯ সালে ৪৭ জন, ২০২০ সালে ৮২ জন ও গত বছর অর্থা‍ৎ ২০২১ সালে ৪২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। একমাত্র ২০১৬ সালে কোনও সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়া হয়নি।

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা