Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেলেনি চাকরি, হাইকোর্টের দ্বারস্থ ৬২জন শিক্ষক পদপ্রার্থী

বিচারপতির নির্দেশ ছিল, মামলকারীদের তথ্য যাচাই করে চাকরি দিতে হবে। সেটাও মানা হয়নি। জুন পেরিয়ে জুলাই শেষ হয়ে গেলেও চাকরি দেয়নি পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালত নির্দেশ দিয়েছিল চাকরি দেওয়ার। কিন্তু সেই চাকরি দেওয়া হয়নি। তাই আবারও আদালতের দরজার কড়া নাড়লেন তাঁরা। সেই সঙ্গে দ্রুত মামলার আর্জিও জানিয়েছেন তাঁরা। যদিও সেই আর্জি মঞ্জুর হয়নি। তবে চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। নজরে ৬২ জন চাকরিপ্রার্থী(Candidates for Teacher Post)। মামলাকারীদের অভিযোগ, এনসিটিই(NCTE)-র নির্দেশিকা অনুযায়ী, স্নাতক স্তরে উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ(West Bengal Board of Primary Education)। সেই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা করেন ৭৪ জন চাকরিপ্রার্থী। ওই মামলার শুনানিতে গত ১০ এপ্রিল তাঁদের চাকরি দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু প্রায় ৪ মাস আগে দেওয়া সেই নির্দেশ মেনে চাকরি দেওয়া হয়নি ওই ৭৪জন চাকরিপ্রার্থীকে। তার জেরেই ওই ৭৪জনের মধ্যে ৬২জন আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন বাংলার বিধানসভায় আসতে পারে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব

মঙ্গলবার এই নতুন মামলার দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীরা। যদিও তা গৃহীত হয়নি। তবে মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই মামলাটি শুনানির জন্য উঠতে পারে। মামলকারীদের দাবি, আগেরবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জুন মাসের মধ্যে এই ৭৪জনকে চাকরি দিতে হবে। সেই সময়সীমা আগেই পার হয়ে গিয়েছে। তাই তাঁরা বাধ্য হয়েছেন ফের আদালতের দ্বারস্থ হতে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও এখনও কাউকে চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতির নির্দেশ ছিল, মামলকারীদের তথ্য যাচাই করে চাকরি দিতে হবে। সেটাও মানা হয়নি। জুন পেরিয়ে জুলাই শেষ হয়ে গেলেও চাকরি দেয়নি পর্ষদ। এমনকী এই বিষয়ে পর্ষদের কাছে আবেদন করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। সেকারণেই সমস্যার সমাধানে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন ৬২ জন চাকরিপ্রার্থী।

Auto Draft

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

বেলেঘাটায় বাড়ির বাইরে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ