স্বাধীনতা দিবসে মুক্তি পেলেন ৯৯ জন বন্দি

স্বাধীনতা দিবসে এবার জেল থেকে মুক্তি পেলেন ৯৯ জন বন্দি। রাজ্যের বিভিন্ন জেল থেকে স্বাধীনতা দিবসের দিন সোমবার তাঁদেরকে মুক্তি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে এবার জেল থেকে মুক্তি পেলেন ৯৯ জন বন্দি। রাজ্যের বিভিন্ন জেল থেকে স্বাধীনতা দিবসের দিন সোমবার তাঁদেরকে মুক্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পাওয়া বেশিরভাগই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। যাঁরা জেল থেকে বেরোলেন তারা বেশিরভাগই খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত। জেলে থাকাকালীন সময়ে এদের কারোর ঘর ভেঙেছে, কারোর ভেঙেছে পরিবার, কারোর বাবার মৃত্যু হয়েছে, কারোর আবার মৃত্যু হয়েছে মায়ের। কেউ আবার জীবনসঙ্গী স্ত্রীকে হারিয়েছেন। কারোর ক্ষেত্রে আবার জেলবন্দি হওয়ার পর পরিবারের তরফে দূরত্ব বাড়িয়ে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

জেল থেকে বেরিয়ে ওই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ প্রথমে এদিক ওদিক তাকিয়ে দেখলেন বাড়ি থেকে কেউ তাঁকে নিতে এসেছে কি না। অনেকের বাড়ি থেকে লোকজন এসেছিলেন। হাসিমুখে জেল থেকে বেরিয়ে তারা বাড়ির লোকের সঙ্গে ফিরে গেলেন। অনেকে আবার বাড়ির লোক সম্পর্ক ছিন্ন করায় কোথায় যাবেন ঠিক করে উঠতে পারেননি। ১৫ অগস্টে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে ১১ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের দিন জেল থেকে ছাড়া পাওয়া এক ব্যক্তির নাম, নীলকান্ত পাল। তিনি জেলের বাইরে এসে জানান, তাঁর বাড়ি হুগলি জেলার হরিপাল থানার মোড়া গোপীনাথপুর গ্রামে। জেলে যাওয়ার পর তাঁর স্ত্রী তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাপের বাড়িতে উঠেছিলেন বলে জানান তিনি। এমনকি নীলকান্ত’র মৃত্যু হয়েছে বলে সর্বত্র জানিয়ে দিয়েছিলেন ওই মহিলা। এবার জেল থেকে ফিরে নীলকান্ত তাঁর বৃদ্ধা মাকে সেবা করতে চান বলে জানিয়েছেন।

অন্যদিকে ওড়িশার এক ব্যক্তি এদিন কলকাতায় জেল থেকে ছাড়া পেয়ে জানান, তিনি এখন কোথায় যাবেন তিবনি তা জানেন না। কারণ পরিবার তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তিনি বলেন, কোথায় যাব এখন জানি না। তবে বাইরে না ভালো লাগলে পুলিশকে বলব আবার জেলে ফিরিয়ে নিতে।

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা