হাওড়ার চ্যাটার্জিহাটে খুন ব্যবসায়ী, গুলিতে এফোঁড় ওফোঁড় মাথা

এই ঘটনার পিছনে কোনও ব্যবসায়ীক শত্রুতা বা পুরাতন বিবাদ কিংবা পরকীয়ার সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া শহরের(Howrah City) বুকে নিজের ফ্ল্যাটেই খুন(Murder) হয়ে গেলেন এক ব্যবসায়ী(Businessman)। শনিবার হাওড়ার চ্যাটার্জিহাট থানা(Chatterjeehat PS) এলাকার একটি আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় বেলা ১১টা নাগাদ। মৃত ব্যবসায়ীর নাম বিল্টু পাঁজা। লোহার কারবার ছিল তাঁর। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, ওই ব্যবসায়ী খুন হয়েছেন। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে। মাথার ডান দিকে গুলির দাগ রয়েছে। সেই গুলি মাথা এ ফোঁড়-ও ফোঁড় করে বাঁ দিকে থাকা দেওয়ালের আয়না ভেঙে দিয়েছে। পাশাপাশি, দেহের পাশেই পড়ে থাকতে দেখা যায় আগ্নেয়াস্ত্র(Fire Arms)। সেই কারণে পাল্টা প্রশ্ন উঠেছে যে এই ঘটনা খুন না আত্মহত্যা? যদিও পুলিশ দাবি ঘটনাটি খুনের। নাহলে নিজের মাথায় গুলি চালিয়ে কেউ আগ্নেয়াস্ত্র মাটিতে রাখার সময় পেত না। তা হাত থেকে পড়ে যেত এবং দেহ থেকে একটু দূরেই পাওয়া যেত। দেশের পাশে পড়ে থাকত না।

আরও পড়ুন সোমবার থেকেই রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন, সন্মতি রাজ্যপালের

স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটে স্ত্রী এবং বছর আটের ছেলেকে নিয়ে থাকতেন বিল্টু। শনিবার সকালে ছেলেকে স্কুল থেকে নিতে গিয়েছিলেন স্ত্রী। তিনি এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আবাসনের নিরাপত্তারক্ষী আশুতোষ বোস জানান, দোতলার ফ্ল্যাটে থাকতেন বিল্টু। কিন্তু শনিবার কখন এই কাণ্ড ঘটেছে, তা তিনি বুঝতে পারেননি। সকালে ফ্ল্যাটে কেউ ঢোকেননি বলেই জানাচ্ছেন তিনি। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিকেরা। এই ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক ভাবে তাঁরা মনে করেছেন, ব্যবসায়িক কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারেন বিল্টু। কিন্তু প্রশ্ন উঠছে এখানেও। বিল্টু যদি আত্মহত্যাই করে থাকেন তো বন্দুক পেলেন কোথা থেকে? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে কোনও ব্যবসায়ীক শত্রুতা বা পুরাতন বিবাদ কিংবা পরকীয়ার সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা