খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, বাগবাজারের নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার অগ্নিদগ্ধ দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতার বাগবাজার থেকে উদ্ধার করা হল রহস্যময় অগ্নিদগ্ধ দেহ। বাগবাজারের নিবেদিতা লেনে একটি নির্মীয়মাণ বহুতলের একদম নীচের তোলা থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনা খুনের নাকি আত্মঘাতীর তা এখনও জানা যায়নি। স্থানীয় শ্যামপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তবে পুলিশ অনুমান করছে, সম্ভবত খুনই করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে কেন বা কারা এই খুন করেছে তা এখনও তদন্ত সাপেক্ষ।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, মৃত এই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। ওই ব্যক্তির ময়নাতদন্তের সমস্ত রিপোর্ট আসার পরই আসল ঘটনা স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছে শ্যামপুকুর থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার সকালে ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা একটি অস্বাভাবিক পোড়া গন্ধ পান বলে অভিযোগ করেন। অনেক খোঁজা খুঁজির পর ওই পোড়া গন্ধের উৎস পাওয়া যায়। তাঁরা বুঝতে পারেন ওই নির্মীয়মাণ বহুতল থেকে আসছে এই গন্ধ। তার পর সেখানে গিয়েই এলাকার স্থানীয়রা দেখতে পান এক ব্যক্তির দগ্ধ দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ জানতে পারে, ওই নির্মীয়মাণ বহুতলের গেটে তালা লাগানো ছিল। ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বা তার আসে পাশে হবে। পুরো ঘটনার জেরে বাগবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা